Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

৬ দেশের প্রবেশ নিষেধ, নয়া বিদেশনীতিতে সই ট্রাম্পের

ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় উঠেছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০১৭, ০৩:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০১৭, ০৩:৫৮

options
link
৬ দেশের প্রবেশ নিষেধ, নয়া বিদেশনীতিতে সই ট্রাম্পের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঙ্গিত যা ছিল, তাই বাস্তবে পরিণত হল৷ ৬টি মুসলিম দেশের উপর নিষেধাজ্ঞা জারি করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ প্রথমে মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছিল, সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ট্রাভেল ভিসা দেওয়া যাবে না৷ তবে শেষে সেই তালিকা থেকে বাদ দেওয়া হল ইরাককে৷ বাকি ছ’টি দেশের উপর ৯০ দিনের জন্য মার্কিন মুলুকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হল৷ ১৬ মার্চের পর এই নিয়ম লাগু হবে বলে জানা যাচ্ছে৷

(এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মৃত চালক, গুরুতর আহত দুই চিকিৎসক)

হোয়াইট হাউজের তরফে খবর, সোমবারই এই নয়া নিয়মে সই করে দিয়েছেন ট্রাম্প৷ তাঁর চালু করা এই বিদেশ নীতির গেরোয় ৯০ দিনের জন্য আমেরিকায় প্রবেশ নিষেধ ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের নাগরিকদের৷ তবে ইরাক তালিকায় থাকলেও শেষমেশ বাদ দেওয়া হয়েছে৷ কারণ মার্কিন সেনায় বহু ইরাকি নিযুক্ত রয়েছেন৷ যাঁদের মধ্যে অধিকাংশই আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(হিন্দু মহিলা হয়ে গোমাংস খান, প্রশ্নে তোলপাড় নেটদুনিয়া)

অন্যদিকে, নয়া নিয়মে আরও বলে দেওয়া হয়েছে, এক বছরে ৫০ হাজারের বেশি শরণার্থীকে মার্কিন মুলুকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না৷ ওবামা প্রশাসনের সময় যে সংখ্যাটি ছিল ১ লক্ষ ১০ হাজার৷ ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় উঠেছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.