সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক নৃশংস ঘটনায় কেঁপে উঠল তাইওয়ান৷ বৃহস্পতিবার প্রকাশ্যে নিজের বোনের মাথা কাটল এক ব্যক্তি৷ জানা গিয়েছে, কাওসিউং শহরের বাসিন্দা ৫৪ বছরের লিন নামের অভিযুক্তের সঙ্গে বচসা শুরু হয় তার বোনের৷ বচসার জেরে একটি ধারাল ছুরি দিয়ে কুপিয়ে বোনের মাথা কেটে ফেলে লিন৷ ওই ঘটনার পর গ্রপ্তার করা হয়েছে লিনকে৷
[এবার আপনার স্মার্টফোনেও হানা দিতে পারে ‘র্যানসমওয়্যার’ ভাইরাস!]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিন তার অবিবাহিত বোনের সঙ্গেই থাকত৷ বেশ কয়েকবছর থেকেই মানসিক ভারসাম্যহীন বোনের দেখাশোনা করত লিন৷ এদিন সকালে বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল তার৷ এদিন সকালে হাসপাতাল যেতে রাজি না হওয়ায় বোনের সঙ্গে ঝামেলা বাধে লিনের৷ প্রতিবেশীরা জানিয়েছেন, নিজেকে বাঁচানোর জন্য বারবার কাতর আর্তি জানিয়েছিলেন মৃত মহিলা৷ যদিও তাতে মন গলেনি অভিযুক্তের৷
[ভারতে পারমাণবিক হামলা চালাতে মাটির নিচে গোপন অস্ত্রাগার পাকিস্তানে]
উল্লেখ্য, কয়েকদিন আগেই তিন বছরের একটি শিশুকন্যার মাথা কেটে ফেলে এক ব্যক্তি৷ ওই ঘটনায় অভিযুক্ত দাবি করেছিল যে, নিজেকে সম্রাট বলে মতিভ্রম হয়েছিল তার৷ বেশ কিছুদিন মামলা চলার পর তাকে মৃত্যুদণ্ড না দিয়ে কারাদণ্ড দেয় আদালত৷ ওই ঘটনায় তাইওয়ানে তীব্র বিক্ষোভ শুরু হয়েছিল৷ আবারও একই রকম মুণ্ডচ্ছেদের ঘটনা ঘটায় ফিরে এসেছে পুরনো স্মৃতি৷ এখন এই ব্যক্তির কী সাজা হয় তাইই দেখার৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন