Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের জামাত অধ্যুষিত চাঁপাই নবাবগঞ্জে জঙ্গি-পুলিশ সংঘর্ষ

ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ওই এলাকাটি জামাত ও জেএমবি জঙ্গিদের মুক্তাঞ্চল রূপে পরিচিত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০১৭, ০৯:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০১৭, ০৯:৫৭

options
link
বাংলাদেশের জামাত অধ্যুষিত চাঁপাই নবাবগঞ্জে জঙ্গি-পুলিশ সংঘর্ষ zoom

সুকুমার রায়, ঢাকা: ঝিনাইদহ ও রাজশাহীর পর বুধবার  বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকায় জঙ্গিডেরায় অভিযান শুরু করল পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ওই এলাকাটি জামাত ও জেএমবি জঙ্গিদের মুক্তাঞ্চল রূপে পরিচিত।

[সৌদিতে ভারতীয় যুবককে পুড়িয়ে মারার অভিযোগ, তদন্তে দূতাবাস]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। বাড়িটির ভেতরে এক জঙ্গি দম্পতি ও তাদের দু’টি শিশু সন্তান রয়েছে। তবে ওই বাড়িটিতে আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। চাঁপাই নবাবগঞ্জের সহকারী পুলিশ সুপার মইনুল ইসলাম জানিয়েছেন, ভোরে মাইকে জঙ্গিদের আত্মসমর্পণ করার কথা বলা হয়েছে। অভিযান ও নিরাপত্তার স্বার্থে খালি করা হয়েছে আশেপাশের এলাকা। বাসিন্দাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী পুলিশ সুপার তৌহিদ জানান, বাড়িটিতে ৭/৮ জন জঙ্গি থাকতে পারে। তিনি আরও জানিয়েছেন নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ও বোমা ছুড়ছে জঙ্গিরা।

[শিশুকন্যাকে হত্যার ঘটনা ফেসবুকে LIVE, তোলপাড় নেটদুনিয়া]

উল্লেখ্য, মঙ্গলবার রাজশাহীর একটি এলাকায় কয়েকটি বাড়ি ঘিরে অভিযান চালিয়েছিল পুলিশ। গত শনিবার ঝিনাইদহের একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়ে বিপুল বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। গত দুইমাসে জঙ্গি বিরোধী পুলিশের অভিযানে মোট ১৮জন নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.