সুকুমার সরকার, ঢাকা: দেশের পশ্চিমাঞ্চলীয় জেলা কুষ্টিয়ার ভেড়ামারার একটি জঙ্গি আস্তানা থেকে নব্য জেএমবির বর্তমান আমিরের স্ত্রী-সহ তিন যুবতীকে আটক করেছে পুলিশ। ভেড়ামারা উপজেলা শহরের ওই বাড়ি থেকে সুইসাইড ভেস্ট-সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঝড়তোলা গুলশন হামলার প্রথম বর্ষপূর্তির দিন শনিবার এই অভিযান শুরু হয়। আটক যুবতীদের মধ্যে গুলশনে হামলা চালানো নব্য জেএমবির বর্তমান আমির আয়ুব বাচ্চু ও রফেস জীবের স্ত্রী তিথি রয়েছে।
[গুলশান হামলার বছর কেটে গেলেও সন্ত্রাস থামেনি বাংলাদেশে]
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মহিবুল ইসলাম বলেছেন, “ওই বাড়িতে আয়ুব বাচ্চুর যাতায়াত ছিল। নওগাঁ থেকে তার স্ত্রী ওই বাড়িতে উঠেছিল। টিনশেড বাড়িটি প্রায় দুমাস আগে জঙ্গিরা ভাড়া নিয়েছিল বলে পুলিশ সুপার মেহেদি জানান। আটকদের মধ্যে নব্য জেএমবির আমির আয়ুব বাচ্চু ওরফে সজিবের স্ত্রী তিথি ছাড়াও রয়েছে সংগঠনের সেকেন্ড-ইন-কমান্ড আরমান আলির স্ত্রী সুমাইয়া এবং ভেড়ামারার নগরদৌলতপুর গ্রামের রাজিকুল ওরফে রাশেদ ওরফে তালহার স্ত্রী টলি বেগম। সুমাইয়ার সঙ্গে তার শিশুসন্তানও রয়েছে। দুটি সুইসাইড ভেস্ট, একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও কিছু গানপাউডার উদ্ধারের কথা জানিয়ে পুলিশ সুপার মেহেদি বলেন, বাড়িতে আরও বিস্ফোরক থাকতে পারে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পৌঁছলে পরবর্তী অভিযান চালানো হবে। ওই বাড়ির আশপাশের বাড়ি থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। উপ-কমিশনার মহিবুল বলেন, “ওই বাড়িতে এখন কোনও লোকজন নেই। বিভিন্ন ধরনের বিস্ফোরক রয়েছে। সেগুলো নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে বম্ব ডিসপোজাল টিম রওনা হয়েছে।
[আমেরিকায় নাইটক্লাবে ঢুকে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন