সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তরতরিয়ে সোজা উপরে উঠে গিয়েছে৷ খালি চোখে ঠাহর করা প্রায় অসম্ভব৷ চারদিক থেকে প্রতিফলিত হচ্ছে সূর্যের আলো৷ চোখ ধাঁধানো এই রূপ নিয়েই এবারে শোভা পাবে থাইল্যান্ডের বৃহত্তম অট্টালিকা৷
মাটি থেকে ১,০২৯ ফুট উঁচু এই প্রাসাদপম অট্টালিকার নাম দেওয়া হয়েছে ‘মহা নাখোন’৷ ৭৭ তলার এই প্রকাণ্ড বিল্ডিং পিছনে ফেলে দিয়েছে থাইল্যান্ডের ৩৩ তলার ‘বেইওক টাওয়ার ২’কে৷ ভিতরে বাসযোগ্য ফ্ল্যাট, শপিং কমপ্লেক্স, বার, রেস্তোরাঁ, জিম সবই থাকছে৷ সেই সঙ্গে থাকছে একটি অবজার্ভেশন ডেস্ক৷ যেখান থেকে বিল্ডিংয়ের নিরাপত্তার দিকে কড়া নজর রাখা হবে বলে জানা গিয়েছে৷
‘মহা নাখোন’-এর ডিজাইন তৈরি করেছে আন্তর্জাতিক ইন্টেরিয়র সংস্থা ‘বুরো ওলে শিরেন’৷ প্রকাণ্ড এই অট্টালিকাকে চৌকো আকার দিলেও, এর মাঝের সর্পিল বাঁকটি ঘনকাকৃতির করেছেন ডিজাইনাররা৷ পুরো বিল্ডিং কাচের জানলায় মোড়া হওয়ায় আলো পড়লেই তৈরি হচ্ছে একটা অদ্ভূত সুন্দর মায়াজাল৷

সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন