Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

পাক পতাকায় এমন গলদ ৬৯ বছরেও দেখল না কেউ!

যে কোনও দেশেরই জাতীয় পতাকা সে দেশের কাছে গর্বের বিষয়৷ যেমন আমাদের তেরঙ্গা লাখো সেনার কাছে রাতের পর রাত সীমান্তে অতন্দ্র প্রহরা দেওয়ার অনুপ্রেরণা৷ প্রতিটি দেশের পতাকা সে দেশের উর্বর সংস্কৃতি ও ইতিহাসের প্রতিফলন| আবার শুধু সংস্কৃতিই নয়, জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে থাকে বিজ্ঞানসম্মত কারণও৷ যেমন আমাদের দেশের পতাকায় উপস্থিত প্রতিটি রঙের পিছনেই কোনও না … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/world/the-glaring-error-in-pakistans-national-flag/pid/332/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "পাক পতাকায় এমন গলদ ৬৯ বছরেও দেখল না কেউ!"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০১৯, ০৫:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০১৯, ০৫:২৮

options
link
পাক পতাকায় এমন গলদ ৬৯ বছরেও দেখল না কেউ! zoom

যে কোনও দেশেরই জাতীয় পতাকা সে দেশের কাছে গর্বের বিষয়৷ যেমন আমাদের তেরঙ্গা লাখো সেনার কাছে রাতের পর রাত সীমান্তে অতন্দ্র প্রহরা দেওয়ার অনুপ্রেরণা৷ প্রতিটি দেশের পতাকা সে দেশের উর্বর সংস্কৃতি ও ইতিহাসের প্রতিফলন| আবার শুধু সংস্কৃতিই নয়, জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে থাকে বিজ্ঞানসম্মত কারণও৷ যেমন আমাদের দেশের পতাকায় উপস্থিত প্রতিটি রঙের পিছনেই কোনও না কোনও বিজ্ঞানসম্মত কারণ রয়েছে৷

‘গজবপোস্ট’ নামের একটি ওয়েবসাইট পাকিস্তানের পতাকায় বড়সড় গলদ খুঁজে পেয়েছে৷ তাদের দাবি, পাক পতাকার নকশা এঁকেছিলেন আমিরুদ্দিন কিদওয়াই৷ ওয়েবসাইটটির দাবি, আমিরুদ্দিন সম্ভবত জ্যোতির্বিজ্ঞান বিষয়ে পারদর্শী ছিলেন না৷ অথবা জিন্না তাঁকে সেই সুযোগ দেননি৷ তাই পতাকায় এত বড় গলদ!

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কী ভুল রয়েছে পাক পতাকায়???

Pak-flag-1

খেয়াল করলে বুঝবেন, পাকিস্তানের পতাকায় যে তারাটি রয়েছে তার অবস্থানে ভুল রয়েছে৷ যে চাঁদটি পাক পতাকায় রয়েছে, সেটি আদতে গোটা চাঁদের দীপ্ত অংশটুকু মাত্র৷ সূর্যের আলো যখন পৃথিবীর উপর পড়ে, তখন তার ছায়া চাঁদের উপরে পড়ে বলে আমরা চাঁদকে আংশিকভাবে দেখতে পাই৷ বিজ্ঞান বলে, চাঁদের পিছনে কিছু থাকলে পৃথিবী থেকে তা দেখতে পাওয়া অসম্ভব৷ কিন্তু পাকিস্তানের পতাকায় তো চাঁদের পূর্ণাঙ্গ বৃত্তের মধ্যেই একটি তারার ছবি রয়েছে! আলোকবিজ্ঞান মানলে তো সেই তারাটি দেখতে পাওয়ার কথাই নয়৷

ওয়েবসাইটটির আরও দাবি, আমিরুদ্দিন যখন পাক পতাকা ডিজাইন করছিলেন, তখন তিনি পতাকার সবুজ রঙটি নিয়েছিলেন মোঘল সাম্রাজ্যের পতাকা থেকে৷ বাকি ডিজাইনটুকু অটোমান সাম্রাজ্য থেকে অনুপ্রাণিত৷ কিন্তু ঘটনা হল, অটোমান সাম্রাজ্যের পতাকার নকশা কিন্তু মোটেও অবৈজ্ঞানিক নয়৷ সঙ্গের ছবিটি তার প্রমাণ৷

মোদ্দা কথা, যাদের জাতীয় পতাকাও ঠিক করে বানানোর ক্ষমতা নেই, তাঁদের সঙ্গে কাশ্মীর নিয়ে ঝগড়া করে কী লাভ?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.