Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬

আতঙ্কের মূর্ত প্রতীক সমুদ্রে ভাসমান এই হোটেল

মূর্তিগুলি নাকি চোখের সামনে থাকতে থাকতেই হঠাৎ উধাও হয়ে যায়৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০১৬, ২০:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০১৬, ২০:২৮

options
link
আতঙ্কের মূর্ত প্রতীক সমুদ্রে ভাসমান এই হোটেল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস যেখানে উপস্থিত সেখানে ইতিহাসের না মিলিয়ে যাওয়া অধ্যায় যে একেবারে হারিয়ে যাওয়া সম্ভব নয় তা হয়তো সকলেরই জানা৷ হারিয়ে গেলে অতীতের গল্প হয়তো অজানাই থেকে যেত৷ কিন্তু সেই অতীত যদি জীবন্ত হয়? কিংবা জীবন এবং মৃত্যুর মাঝখানে সেতুর মতো দাঁড়িয়ে থাকে যদি? তবে তাকে অলৌকিক বলা চলে কি?

এমনই এক প্রাচীন সমুদ্র তীরবর্তী হোটেল হল ‘দ্য কুইন মেরি হোটেল’৷ খুব আশ্চর্যের কথা হল, এই হোটেল আসলে একটি জাহাজ৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Q-Mary-Hotel-Long-Beach-entrance ১৯৩০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত উত্তর আর্টলান্টিক মহাসাগরে চলত এই জাহাজ৷ কিন্তু ১৯৭০ সাল থেকে সমুদ্রে ভাসমান হোটেল হিসাবে রয়ে গিয়েছে এটি৷ শোনা যায়, সমুদ্রে থাকাকালীন বেশ কিছু মৃত্যুর সাক্ষী রয়ে গিয়েছে এই জাহাজ৷ আর সেই মৃত্যুর ইতিহাস এখনও বয়ে বেড়াচ্ছে কুইন মেরি হোটেল৷

9440499_orig

হোটেলের ভৌতিক ঘটনার সাক্ষী রয়েছেন বহু মানুষ৷ শোনা যায়, হোটেলের সুইমিং পুলে নাকি দুই অশরীরীর দেখা মেলে আজও৷ পাশাপাশি হোটেলের বি ৩৪০ ঘরটিতে এমন বহু ঘটনা ঘটে যাকে যুক্তি দিয়ে বিচার করা অসম্ভব৷ পাশাপাশি, হোটেলের করিডরে দেখা যায় সাদা পোশাকের এক মহিলাকে, কখনও আবার জাহাজের এক আর্দালিকে দেখা যায় সেখানে৷

queen_mary_ghost_photo

আর সবচেয়ে অবাক করা ব্যাপার কী জানেন? এই মূর্তিগুলি নাকি চোখের সামনে থাকতে থাকতেই হঠাৎ উধাও হয়ে যায়৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.