সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কনসার্ট চলাকালীন গুলি করে হত্যা করা হল গায়িকা ক্রিশ্চিনা গ্রিমিকে৷ ফ্লোরিডায় এক অনুষ্ঠান করছিলেন ২২ বছরর গায়িকা৷ সেই সময়ই আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷
অরল্যান্ডোয় চলছিল ক্রিশ্চিনার অনুষ্ঠান৷ এক ব্যান্ডের সঙ্গে পারফর্ম করছিলেন তিনি৷ রাত দশটা নাগাদ অনুষ্ঠান শেষ হয়৷ ফ্যানদের অটোগ্রাফের দাবি মেটাতে তারপর মঞ্চ থেকে নীচে নামেন তিনি৷ সেই সময়ই তাঁর উপর হামলা চালানো হয়৷ গুলির শব্দে ছত্রভঙ্গ হয় জনতা৷ কিন্তু ততক্ষণে লুটিয়ে পড়েছেন ক্রিশ্চিনা৷ পাশেই ছিলেন তাঁর ভাই৷ আততায়ীকে পাকড়াও করতে ছুটে যান তিনি৷ কিন্তু নাগালের মধ্যে তাকে পাওয়ার আগে, আত্মহত্যা করে ওই ব্যক্তি৷
পুরো ঘটনায় হতবাক অরল্যান্ডো পুলিশ৷ ক্রিশ্চিনার মৃত্যু সংবাদ দিয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে৷ কেন ক্রিশ্চিনার উপর হামলা চালানো হল তা নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ৷ ক্রিশ্চিনার মুখপাত্রের তরফেও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে৷
এই ঘটনায় শোকস্তবদ্ধ সারা পৃথিবী৷ শুধু সঙ্গীতপ্রেমীরাই নন, এক শিল্পীর এহেন মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে গোটা বিশ্ব৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন