Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Ukraine

তুরস্কে সংঘর্ষবিরতি নিয়ে ফের আলোচনায় বসবে রাশিয়া-ইউক্রেন, ঘোষণা জেলেনস্কির, এবার থামবে যুদ্ধ?

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৫, ১২:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৫, ১২:১০

options
link
তুরস্কে সংঘর্ষবিরতি নিয়ে ফের আলোচনায় বসবে রাশিয়া-ইউক্রেন, ঘোষণা জেলেনস্কির, এবার থামবে যুদ্ধ? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুরস্কে সংঘর্ষবিরতি নিয়ে ফের আলোচনায় বসবে রাশিয়া এবং ইউক্রেন। মঙ্গলবার এমনটাই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই মুহূর্তে খারকিভ, ডনবাস-সহ ইউক্রেনের একাধিক জায়গায় লাগাতার হামলা চালাচ্ছে রুশ সেনা। এই পরিস্থিতিতে সংঘর্ষবিরতি নিয়ে নতুন করে করে ফের আলোচনায় বসতে চলেছে দুই দেশ। জেলেনস্কি জানিয়েছেন, বুধবার তুরস্কের ইস্তানবুলে মুখোমুখি হবেন দুই দেশের প্রতিনিধিরা। যদিও রাশিয়ার এক সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার এই আলোচনা শুরু হবে।  

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ। লক্ষাধিক ক্ষয়ক্ষতি হয়েছে ছোট্ট দেশ ইউক্রেনের। তবে পশ্চিমী দুনিয়ার সামরিক সাহায্য নিয়ে এতদিন যুদ্ধ চালিয়ে গিয়েছে দেশটি। মাঝেমধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা লঙ্ঘন করে রাশিয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধের জন্য তৃতীয়বারের জন্য আলোচনার টেবিলে বসতে চলছে দুই দেশ। এবার কি তাহলে থামবে যুদ্ধ? মিলবে সমাধান সূত্র? এই নিয়েই এখন জোর চর্চা চলছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একাধিক বার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ ও আধিকারিক পর্যায়ের বৈঠকও হয়েছে এই ইস্যুতে। তবে প্রতিবারই পুতিনের তরফে সদর্থক বার্তা দেওয়া হলেও যুদ্ধ থামেনি। বরং দিনে দিনে হামলার ঝাঁজ আরও বাড়িয়েছে মস্কো। ফলে বিশ্ব শান্তির দূত হিসেবে নিজেকে তুলে ধরা ট্রাম্পের গলার কাঁটা এখন রাশিয়া। সম্প্রতি সাংবাদিক বৈঠকে এই ইস্যুতেই সুর চড়ান মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য অনেক চেষ্টা করেছেন তিনি। তবে পুতিনের মানসিকতা তাঁকে হতাশ করেছে। শুধু তাই নয়, রাশিয়াকে কার্যত হুমকি দিয়ে তিনি বলেছেন, “আগামী ৫০ দিনের মধ্যে পুতিন যদি সংঘর্ষ বিরতিতে রাজি না হয়, তাহলে রাশিয়ার উপর আরও চড়া হারে শুল্ক আরোপ করবে আমেরিকা।” এই আবহে দু’দেশ আদৌ যুদ্ধবিরতিতে রাজি হয় কি না, সেটাই এখন দেখার।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.