Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

এ কাহিনী বিশ্বের সর্বকনিষ্ঠ মায়ের

প্রথমে লিনার বাবা-মা ভেবেছিলেন মেয়ের পেটে হয়তো টিউমার হয়েছে৷ সেই কারণেই পেট ফুলে যাচ্ছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০১৬, ২০:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০১৬, ২০:২৫

options
link
এ কাহিনী বিশ্বের সর্বকনিষ্ঠ মায়ের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকের ঘটনা নয়, একথা ভারতের স্বাধীনতারও আগে৷ সালটা ছিল ১৯৩৯৷ সমাজও ছিল অনেকটাই রক্ষণশীল৷ সেই সমাজের রক্তচক্ষু অগ্রাহ্য করেই শিশুর জন্ম দিয়েছিল বিশ্বের সবচেয়ে কমবয়সী মা৷ লিনা মেডিনা৷ মাত্র ৫ বছর সাত মাস বয়সেই পুত্রসন্তানের জন্ম দেয় পেরুর এই খুদে বাসিন্দা৷

প্রথমে লিনার বাবা-মা ভেবেছিলেন মেয়ের পেটে হয়তো টিউমার হয়েছে৷ সেই কারণেই পেট ফুলে যাচ্ছে৷ এই জন্যই মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যান তাঁরা৷ কিন্তু, লিনার শারীরীক পরীক্ষার রিপোর্ট দেখে তো চক্ষু চড়কগাছ চিকিৎসকদের৷ দেখা যায় ৭ মাসের গর্ভবতী ৫ বছরের শিশুটি৷ এবং তাঁর যৌনাঙ্গ প্রাপ্তবয়স্কদের মতোই৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চিকিৎসকদের সাহায্যেই নির্দিষ্ট সময়ে পুত্র সন্তানের জন্ম দেয় লিনা৷ মা ও শিশু দুজনেই বহাল তবিয়তে ছিলেন৷ ঘটনার পরপরই শিশুনির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল লিনার বাবাকে৷ পরে প্রমাণাভাবে তাঁকে ছেড়ে দেওয়া হয়৷ প্রথমে লিনার সন্তান জানত সে তাঁর বড় বোন৷ ১০ বছর বয়সে তাঁকে সত্যিটা জানানো হয়৷ কিন্তু, লিনার সন্তানের পিতা কে? সে প্রশ্ন আজও রহস্যের অন্ধকারেই লুকিয়ে রয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.