Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬

প্রতি মাসে ৬.৫ কোটি রোজগার করে এই দুধের শিশু

কী ভাবে? পদ্ধতি জানলে আপনিও এমন উপায়ে রোজগার করতেই পারেন!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০১৭, ১৩:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০১৭, ১৩:৩৯

options
link
প্রতি মাসে ৬.৫ কোটি রোজগার করে এই দুধের শিশু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র পাঁচ তার৷ আর পাঁচটা শিশুর মতোই স্কুলে যায়, লেখাপড়া করে, বন্ধুদের সঙ্গে খেলাধূলার পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটায় ছোট্ট রায়ান৷ কিন্তু এতকিছুর পরেও মাসের শেষে মাস গেলে ৬.৫ কোটি টাকা রোজগার করে এই ছোট্ট ছেলেটি৷

কিন্তু কী করে রাতারাতি কোটিপতি হয়ে উঠেছে সে? এমনিতে সে দুধের শিশু হলে হবে কী? ছোট্ট রায়ান নিজের ইউটিউব ভিডিও মারফত ইতিমধ্যেই বানিয়ে ফেলেছে নিজের পরিচিতি৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইউটিউব চ্যানেল ‘রায়ান টয়েস রিভিউ’ ইতিমধ্যেই পেয়েছে ৫.৫ মিলিয়ন দর্শক৷ রায়ান এবং তার পরিবারের সদস্যরা একত্রিত হয়ে এই ভিডিওতে নানা ধরনের খেলা নিয়ে কথা বলে৷ বিভিন্ন ব্লগ, খেলার সরঞ্জাম এবং ভিডিও মারফত এই চ্যানেলটি দর্শকদের মনোরঞ্জন করে৷ আর এই কাজের মাধ্যমে বহু দর্শকের মন জয় করেছে ছোট্ট রায়ান৷

পাঁচ বছরের এই খুদের একটা সময় বড় দুঃখ ছিল৷ তারও অন্য বাচ্চাদের মতো ইউটিউবে নিজেকে দেখার শখ ছিল৷ আর সেই শখপূরণ করতেই তার বাবা ও মা ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নেয়৷ আর রাতারাতি বিখ্যাত হয়ে যায় আদরের রায়ান৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.