Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

বাংলাদেশে ভূমিকম্প, আতঙ্কে মৃত ২

রিখটার স্কেলে যার ভূ-কম্পন মাত্রা ৫.৫।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০১৭, ২০:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০১৭, ২০:১৫

options
link
বাংলাদেশে ভূমিকম্প, আতঙ্কে মৃত ২ zoom
ছবি: প্রতীকী

সুকুমার সরকার, ঢাকা: নতুন বছরের শুরুতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। ভূমিকম্পের আতঙ্কে দেশের পূর্বাঞ্চলীয় জেলা সুনামগঞ্জ-এ দুজনের মৃত্যুর খবর মিলেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র-সহ ৩ জন জখম হয়েছে বলে খবর।

মঙ্গলবার বেলা ৩টে বেজে ৯ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয় বলে খবর মিলেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ত্রিপুরার আমবাসা থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। স্থানটি বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি, ভূপৃষ্ঠ থেকে ৩৬.১ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে যার কম্পন মাত্রা ছিল ৫.৫।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.