সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে ধর্মীয় উন্মাদনার শিকার হল দুই হিন্দু কিশোর৷ কোরান অবমাননার অভিযোগে সিন্ধ প্রদেশের দুই কিশোরকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷
ধর্মীয় কারণে বেশ কয়েকদিন ধরেই উত্ত্প্ত সিন্ধ প্রদেশ৷ কোরান অবমাননার অভিযোগেই অমর লাল নামে এক হিন্দুকে গ্রেফতার করে পুলিশ৷ এ ঘটনাকে কেন্দ্র করেই দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়৷ কোরান অবমাননার অভিযোগে উত্ত্প্ত হয়ে ওঠে এলাকা৷ মুসলমানদের বিক্ষোভ প্রায় ধর্মঘটের আকার নেয়৷ যদিও পাক পুলিশ সূত্রে খবর, মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই হিন্দু ব্যক্তি৷ এই সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যেই দুই কিশোরকে গুলি করে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে৷ যদিও প্রশাসনিকভাবে এখনও এ খবর নিশ্চিত করা হয়নি৷ তবে নেটদুনিয়ায় বহু মানুষ নিহত কিশোরদের নাম দিয়ে নিশ্চিত করছেন এ খবর৷ সিন্ধ প্রদেশে সাম্প্রদায়িক উত্তেজনার খবর অবশ্য সে দেশের প্রথমসারির সংবাদ পত্র দ্য ডন-এ প্রকাশিত হয়েছে৷
‘ওম’ চিহ্ন দেওয়া জুতো বিক্রির ঘটনা থেকই সিন্ধ প্রদেশে সাম্প্রদায়িক উত্তেজনা চলছে| তবে তার চূড়ান্ত প্রকাশ দেখা গেল সাম্প্রতিক ঘটনায়৷ কিশোর খুনের খবরকে কেন্দ্র করে নতুন করে ছড়াচ্ছে সাম্প্রদায়িক অস্থিরতা৷
IMAGE WARNING: Pakistani Hindu Nitish Kumar killed after an alleged blasphemy charge in Sindh province pic.twitter.com/i3l7v4DiVe
— omar r quraishi (@omar_quraishi) July 27, 2016
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন