Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Helicopter

মাঝ আকাশে সংঘর্ষ দুই হেলিকপ্টারের! মৃত পাইলট, প্রকাশ্যে হাড়হিম ভিডিও

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দ্বিতীয় পাইলট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৯:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৯:১০

options
link
মাঝ আকাশে সংঘর্ষ দুই হেলিকপ্টারের! মৃত পাইলট, প্রকাশ্যে হাড়হিম ভিডিও zoom
দুর্ঘটনাগ্রস্থ দুটি কপ্টার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষের জেরে মাটিতে আছড়ে পড়ল দুই হেলিকপ্টারের। মর্মান্তিক এই দুর্ঘটনার মৃত্যু হয়েছে কপ্টারের একজন পাইলটের। দ্বিতীয় জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। গত রবিবার ভয়াবহ এই ঘটনা ঘটেছে আমেরিকার নিউ জার্সিতে। হাড়হিম সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, রবিবার সকাল ১১.২৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে আটলান্টিক কাউন্টির হ্যামনটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে। হ্যামনটন পুলিশ প্রধান কেভিন ফ্রিল বলেন, বিমানবন্দরের কাছে একটি বিমান দুর্ঘটনার খবর পেয়ে জরুরি ভিত্তিতে নিরাপত্তারক্ষীদের পাঠানো হয়। দমকলকর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত কপ্টার দুটির আগুন নেভান। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সংঘর্ষের মুখে পড়া দুটি হল এনস্ট্রম এফ-২৮এ হেলিকপ্টার এবং দ্বিতীয়টি এনস্ট্রম ২৮০সি হেলিকপ্টার। দুর্ঘটনার সময় তাতে দু’জন পাইলটই ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক পাইলটের। দ্বিতীয়জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, সংঘর্ষের পর আকাশে পাক খেতে খেতে দ্রুত নিচের দিকে নামছে লাল রঙের একটি কপ্টার। কিছুক্ষণের মধ্যেই সেটি চোখের আড়াল হয়ে যায়। দ্বিতীয় আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দূরে গাছপালার পিছন থেকে কালো ধোঁয়া উঠে আকাশ ঢেকে দিচ্ছে।

ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীদের দাবি, হতে পারে দৃশ্যমানতা কম থাকার কারণে পাইলটরা সামনে কিছু দেখতে পাননি। যদিও এখনই স্পষ্ট করে এবিষয়ে কিছু বলা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.