সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট হওয়ার হ্যাঁপা কম? কত হাসতে হয়, কত কাঁদতে হয়, নতুন কত কিছু চিনতে হয়, জানতে হয়, খেতেও হয় আবার ঘুমাতে হয়৷ বড় হওয়ার তাগিদে কত কাজই না করতে হয় জন্মের পর৷ এত কিছুর পর একটু বিশ্রাম তো কচি শরীরটার প্রাপ্য নাকি?
[কপিলের সংসারে আরও বড় ভাঙন, সঙ্গ ছাড়ছেন আলি-চন্দনও!]
বড়দের তালিকায় পড়লেও এই বিশ্রামের মর্ম বুঝেছেন দুই প্রবাসী ভারতীয় কবিতা কুমার ও অনিতা ইয়াপ৷ শুধুমাত্র শিশুদের জন্য অস্ট্রেলিয়ার পার্থ শহরে খুলেছেন বেবি স্পা সেন্টার৷ শিশুদের স্বর্গরাজ্য এই স্পেশ্যাল স্পা সেন্টার৷ কী নেই সেখানে? শিশুদের জন্য রয়েছে বিশেষ বডি ম্যাসাজ৷

রয়েছে এই বিশেষ টাবগুলি৷ যেখানে এই বিশেষ লাইফ টিউবগুলির সাহায্যে আরামে ভেসে থাকতে পারে খুদেরা৷ চাইলে একঘুম দেওয়াও হয়ে যায়৷

বাবা-মায়েরাও এখানেই নিজেদের খুদেদের সঙ্গে সময় কাটাতে পারেন৷ অবসরে দিব্যি খেলাধুলো করে সময় কেটে যাবে৷

অস্ট্রেলিয়া এমন উদ্যোগ এই প্রথম৷ আর তাতে বেশ ভালই সাড়া মিলছে৷ খুদেরাও বড় হওয়ার তাগিদ ভুলে দু’দণ্ড জিরিয়ে নিতে কার্পণ্য করছে না৷

[নিমগাছ থেকে বেরচ্ছে ‘বিয়ার’, হুলস্থুল দিল্লি বিশ্ববিদ্যালয়ে]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন