Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Russia Ukraine War

Russia-Ukraine War: পালটা মার ইউক্রেনের, রুশ বাহিনীর হাতছাড়া খারকভ-ডেরহাচি, দাবি কিয়েভের

মারিউপোলে শিশুদের হাসপাতালে হামলা রুশ সেনার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২২, ১৬:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২২, ১৬:১৮

options
link
Russia-Ukraine War: পালটা মার ইউক্রেনের, রুশ বাহিনীর হাতছাড়া খারকভ-ডেরহাচি, দাবি কিয়েভের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ দিনে পা দিল রাশিয়া-ইউক্রেনের লড়াই (Russia-Ukraine War)। রুশ গোলায় গুঁড়িয়ে যাচ্ছে একের পর এক ইউক্রেনীয় শহর। এর মাঝেই প্রত্যাঘাত করছে কিয়েভ। তাঁদের দাবি, রাশিয়ার হাত থেকে দু’টি বড় শহর ছিনিয়ে নিয়েছে তারা। যদিও রাশিয়ার তরফে এই তথ্যের সত্যতা স্বীকার করা হয়নি।

জানা গিয়েছে, রুশ আগ্রাসন থেকে খারকভ এবং ডেরহাচি শহর পুনরুদ্ধার করেছে ইউক্রেন। ইউক্রেনের স্থানীয় সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট সূত্রে খবর, খারকভের প্রশাসনিক প্রধান ওলে সিনেগুবোভ জানিয়েছেন, শহরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছিল। কিন্তু যোগ্য জবাব দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। পালটা হামলায় রুশ সেনার দখল থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে খারকভ। একই পরিস্থিতি ডেরহাচিরও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[আরও পড়ুন: মাদক কাণ্ডে অভিযুক্ত পামেলাকেই সাংস্কৃতিক সেলের দায়িত্ব দিল BJP, অখুশি দলের একাংশ]

এদিকে ইউক্রেনের মারিউপোলে একটি শিশুদের হাসপাতালে হামলা চালায় রুশ সেনা। বোমার আঘাতে কমপক্ষে ১৭ জন জখম হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন অনেকে। 

ইউক্রেনীয় সেনাপ্রধানের দাবি, গত ১৪ দিনে অন্তত ১২০০ রুশ সেনার মৃত্যু হয়েছে। এদিন নিজেদের ফেসবুক পেজে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতির হিসেব তুলে ধরেছে ইউক্রেনের সেনা। ইতিমধ্যে ধ্বংস হয়েছে ৩১৭ রুশ ট্যাঙ্ক, ১০৭০ সাঁজোয়া গাড়ি, ১২০ কামান, ২৮ এয়ার ডিফেন্স সিস্টেম, ৪৯ যুদ্ধবিমান, ৮১ হেলিকপ্টার, ৩ জাহাজ এবং একাধিক জ্বালানি পরিবহণকারী ট্যাঙ্কও। সবমিলিয়ে ১৪ দিন ধরে যুদ্ধ চালিয়েও এখনও ইউক্রেন দখল করতে পারেনি রাশিয়া। উলটে বিরাট ধাক্কা খেল পুতিনবাহিনী।

[আরও পড়ুন: Assembly Polls Result Live Update: ৫ রাজ্যে নিশ্চিহ্ন! ইভিএমে কারচুপির অভিযোগে রাস্তায় কংগ্রেস]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.