Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

এজলাসে পা রাখবে বিশ্বের প্রথম রোবট আইনজীবী

বিচারের বানী নীরবে নিভৃতে আর কাঁদবে না৷ কারণ এসে গিয়েছে এক বিশেষ আইনজীবী৷ যার নির্ভুল দলিলে সঠিক বিচার পাবেন অভিযোগকারীরা৷ আইনের প্রথম ধারা থেকে শেষ ধারা অবলীলায় বলে দেবে নিখুঁতভাবে৷ কারণ তার মগজাস্ত্র তৈরি ‘আইবিএম’-এর অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০১৬, ১৪:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০১৬, ১৪:২৮

options
link
এজলাসে পা রাখবে বিশ্বের প্রথম রোবট আইনজীবী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচারের বানী নীরবে নিভৃতে আর কাঁদবে না৷ কারণ এসে গিয়েছে এক বিশেষ আইনজীবী৷ যার নির্ভুল দলিলে সঠিক বিচার পাবেন অভিযোগকারীরা৷ আইনের প্রথম ধারা থেকে শেষ ধারা অবলীলায় বলে দেবে নিখুঁতভাবে৷ কারণ তার মগজাস্ত্র তৈরি ‘আইবিএম’-এর অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে৷

আমেরিকার এক ল ফার্মে নিযুক্ত হল বিশ্বের প্রথম রোবট আইনজীবী৷ নাম ‘রস’৷ আপাতত আইনজীবীদের সহকারী হিসেবেই কাজ করবে এই রোবট৷ নিজের ডেটাবেস থেকে তুলে এনে দেবে মামলার জন্য প্রয়োজনীয় নথি৷ জানাবে অতীতের মামলার উদাহরণও৷ নতুন কোনও আইন প্রণয়ন হলে তার কী প্রভাব বর্তমান মামলায় পড়তে পারে, সেই বিষয়েও সতর্ক করে দেবে মানব সহকর্মীকে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০১৪ সালে এই রোবট তৈরির কাজ  ‘আইবিএম’ শুরু করে৷ প্রথম দশ মাসের মধ্যেই আইনের চর্চার মাধ্যমে ‘রস’-এর পরীক্ষানীরিক্ষা শুরু হয়ে যায়৷ ভাল নম্বর পেয়েই পরীক্ষায় উত্তীর্ণ হয় এই বিশেষ আইনজীবী৷ আমেরিকার ‘বেকার হস্টেটলার’ ল ফার্মের মাধ্যমেই তার প্রথম বাণিজ্যিক ব্যবহার শুরু করল আইবিএম৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.