সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের দোষ বলতে কী একটাই যে তাঁরা ভারতীয়? আর এই কারণেই বেঘোরে প্রাণ হারালেন ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচুভোতলা৷ ‘আমার দেশ থেকে বেরিয়ে যাও’ বলেই নির্বিচারে চালিয়ে দেওয়া হল গুলি৷
We ask all of you for tolerance of our diversity & respect for humanity: Alok Madasani, #KansasShooting survivor at prayer meet in #Kansas pic.twitter.com/1B6ISrK0SI
Advertisement— ANI (@ANI_news) February 27, 2017
এদিন দুর্ঘটনায় মৃত শ্রীনিবাসের স্মরণে ক্যানসাসে জড়ো হয়েছিলেন প্রবাসী ভারতীয়রা৷ তাঁদের সঙ্গে যোগ দেন বহু মার্কিনিও৷ শ্রীনিবাসের স্মৃতির উদ্দেশ্যে সেখানে শোকসভার আয়োজন করা হয়েছিল৷ মোমবাতি জ্বালিয়ে শ্রীনিবাসকে স্মরণ করেন সেখানে উপস্থিত ব্যক্তিরা৷ শ্রীনিবাসের সহকর্মী আলোক মাদাসানিও এদিন শোকসভায় উপস্থিত ছিলেন৷ প্রসঙ্গত, দুর্ঘটনার দিন শ্রীনিবাসের সঙ্গে হাজির ছিলেন তিনিও৷ শ্রীনিবাসের পাশাপাশি তাঁকে লক্ষ্য করেও গুলি চালিয়েছিল দুষ্কৃতী৷ কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন আলোক৷
(বেজায় ক্ষুব্ধ ট্রাম্প, বাতিল উত্তর কোরিয়ার আধিকারিকদের ভিসা)
এদিন আলোক বলেন, “একটাই অনুরোধ আমাদের বৈচিত্র্যকে সহিষ্ণুতার সঙ্গে মেনে নিন এবং মানুষকে সম্মান করুন৷” প্রসঙ্গত, গত সপ্তাহে ক্যানসাসের একটি পাবে ৩২ বছরের শ্রীনিবাসের উপর গুলি চালায় অ্যাডাম পারিংটন নামের এক ব্যক্তি৷ শ্রীনিবাসের সঙ্গে সেখানেই উপস্থিত ছিলেন আলোক৷ অ্যাডাম দুই ভারতীয়কে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রীনিবাসের৷ জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল আলোককে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন