সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভার্চুয়াল দুনিয়ায় হরেক গেমের স্বাদবদলে প্রায় বিপ্লব এনেছে পোকেমন৷ বাচ্চাদের জন্য তৈরি এই বিশেষ গেমের জনপ্রিয়তা প্রথম বিশ্বের দেশগুলি ছাড়িয়ে এখন সারা দুনিয়াতেই৷ কিন্তু সব দেশের বাচ্চারাই কি আর পোকেমনকে ছুঁতে পারছে? না, পারছে না৷ পোকেমনকে ছোঁয়ার মতো শান্তিই যে নেই এই দেশে৷ পোকেমনকে পাশে নিয়ে সে দুঃখের কথাই তুলে ধরছে সিরিয়ার বাচ্চারা৷
সম্প্রতি পোকেমনকে পাশে রেখে বেশ কিছু বাচ্চার ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় পোকেমনকে কেমন দেখতে হবে তাই তুলে ধরা হয়েছে৷ আর এর মাধ্যমেই উঠে এসেছে দেশটির আসল চিত্র৷ যখন সারা দুনিয়ার বাচ্চা পোকেমনকে ছুঁতে উদগ্রীব, তখন সিরিয়ার এই বাচ্চাদের দুঃখে কাঁদছে খোদ পোকেমনই৷ পোকেমনের কাছেই বাচ্চাদের আর্জি, আমার বাড়ি সিরিয়ায়, আমাকে উদ্ধার করতে এসো৷
#PokemonInSyria #PokemonGO#PrayForSyrian pic.twitter.com/iYJtpv52Vb
— إعلام قوى الثورة (@RFS_mediaoffice) July 22, 2016
কেন এই ধরনের ছবির ছড়াছড়ি? বলা হচ্ছে, একদিকে পোকেমনকে নিয়ে মেতে আছে গোটা দুনিয়া৷ অন্যদিকে, ইরাক যুদ্ধবিধ্বস্ত৷ এ দুইকেই মেলানো হয়েছে৷ পোকেমনের জনপ্রিয়তার মাধ্যমেই সিরিয়ার বাচ্চাদের দুর্দশার ছবিটি যাতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাই এই উদ্যোগ৷
Save the Syrian childhood!#PokemonInSyria #PokemonGO#PrayForSyria pic.twitter.com/yP7StBRpuT
— إعلام قوى الثورة (@RFS_mediaoffice) July 22, 2016
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন