সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালবাসার মানুষটি যখন একসঙ্গে সারাজীবন কাটানোর প্রস্তাব দেন, তখন হয়তো এক মুহূর্তের জন্য স্বর্গীয় অনুভূতি হয় মহিলাদের। অনেক সময় দেখা যায় বিয়ের প্রস্তাব পেয়ে কেঁদে ফেলেন মহিলারা। অনেক সময় হয়তো হেসে খুন হন। আবার অনেকে ঠিক কী করবেন বুঝে উঠতে পারেন না। কিন্তু রেনা রেন্টেরিয়া বিয়ের প্রস্তাব পেয়ে যা করলেন তা জানলে চোখ কপালে উঠবে!
বিয়ের প্রস্তাব পেয়ে চূড়ান্ত আনন্দ এবং উৎসাহে সংজ্ঞা হারালেন তিনি।
ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বিয়ের প্রস্তাব পেয়ে আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন এই মেক্সিকান মডেল। প্রথমে সকলে ভেবেছিলেন হয়তো মজা করেই অজ্ঞান হওয়ার ভান করছেন তিনি। কিন্তু বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকার ফলে আশেপাশের প্রত্যেকে এবং তাঁর প্রেমিক বুঝতে পারেন, মজা না, সত্যিই সংজ্ঞা হারিয়েছেন তিনি।
এরপর মহিলা নিজেই গোটা ঘটনার বিবৃতি ফেসবুকে জানান এবং নিজের বিয়ের কথা ঘোষণা করেন।
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন