Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Ajker Rashifal

১৬ আগস্ট রাশিফল: আজ লাভের মুখ দেখবেন কারা? জেনে নিন কেমন কাটবে জন্মাষ্টমী

জেনে নিন আজকের রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৫, ১৯:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৫, ১৯:৫১

options
link
১৬ আগস্ট রাশিফল: আজ লাভের মুখ দেখবেন কারা? জেনে নিন কেমন কাটবে জন্মাষ্টমী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন ভালো-মন্দের মিশেলে গড়া। অপ্রত্যাশিত ঘটনাগুলো প্রায়শই আমাদের সামনে হঠাৎ করে চলে আসে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।

Horoscope: Daily horoscope on 23 June

Advertisement

মেষ রাশি: পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। অযথা উত্তেজিত হবেন না। বদ চিন্তা থেকে দূরে থাকুন। মানসিক অস্থিরতা দেখ দেবে। নিজের ভুল স্বীকার করে নিন। অর্থ অপচয়ের সম্ভাবনা। মা-বাবার শরীরের প্রতি যত্ন নিন। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

Horoscope: Daily horoscope on 23 June

বৃষ রাশি: কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলুন। ব্যবসায় ভালো সময় আসবে। অর্থ প্রাপ্তি ঘটবে। সঞ্চয়ের দিকে মন দিন। সপরিবারে ভ্রমণের শুভ যোগ রয়েছে। যেকোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুপুরের পর নিন।

Horoscope: Daily horoscope on 23 June

মিথুন রাশি: বেহিসেবি খরচ বাড়বে। কর্মে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধি। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা ত্যাগ করুন। বিনিয়োগের জন্য দিনটি শুভ নয়। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুযোগ পেতে পারেন। 

Horoscope: Daily horoscope on 23 June

কর্কট রাশি: কর্মস্থলে পরিশ্রম বাড়বে। সম্পত্তি কেনার-বেচার সুযোগ মিলতে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসবে। সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বেগ বাড়ার সম্ভাবনা। দাম্পত্য জীবনে ঘাত-প্রতিঘাত বাড়তে পারে। সম্পর্কের ক্ষেত্রে সাবধান হোন। 

Horoscope: Daily horoscope on 23 June

সিংহ রাশি: নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। কোনও দুঃসংবাদ পেতে পারেন। নিজের দায়িত্ব থেকে সরবেন না। কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় নতুন যোগাযোগ। 

Horoscope: Daily horoscope on 23 June

কন্যা রাশি: মানসিক শান্তির জন্য পরিবারের সঙ্গে ছোটখাটো ভ্রমণের সুযোগ মিলবে। গুরুজনদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। ভালো কোনও সুযোগ হাতছাড়া হতে পারে। 

Horoscope: Daily horoscope on 23 June

তুলা রাশি: যানবাহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে পদোন্নতি আটকে যেতে পারে। কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। উচ্চ রক্তচাপের রোগীরা চিকিৎসকের কথা মেনে চলুন। 

Horoscope: Daily horoscope on 23 June

বৃশ্চিক রাশি: কাজের জায়গায় দায়িত্ব বাড়বে। উন্নতির যোগ রয়েছে। আর্থিক যোগ শুভ। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় সুযোগ পেতে পারেন। প্রেমের সম্পর্কে নয়া মোড়। সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়বে। সুগারের রোগীরা নিয়ম মেনে চলুন। 

Horoscope: Daily horoscope on 23 June

ধনু রাশি: তর্ক-বিতর্কে না যাওয়াই শ্রেয়। মিথ্যার আশ্রয় নেবেন না। সম্পত্তি নিয়ে পরিবারে বিবাদ। বন্ধুদের কাছে আর্থিক সাহয্য পাবেন। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। চোট লাগা পুরনো ব্যথা চাগাড় দিয়ে উঠতে পারে।

Horoscope: Daily horoscope on 23 June

মকর রাশি: দিনের শুরুতেই ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখবেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। সন্তানের জন্য গর্ব বোধ করবেন। দিনের শেষে মানসিক চাপ কমবে। 

Horoscope: Daily horoscope on 23 June

কুম্ভ রাশি: পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন। ধর্মে আগ্রহ বাড়বে। পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। চিকিৎসায় খরচের সম্ভাবনা। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধানে থাকবেন।

Horoscope: Daily horoscope on 23 June

মীন রাশি: কর্মেক্ষেত্রে পদোন্নতি। স্বর্ণ ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। পড়ে গিয়ে বিপদ ঘটতে পারে। স্ত্রীর সঙ্গে মতানৈক্য তৈরি হবে। দিনের শেষ ভাগে মানসিক অস্থিরতা বাড়তে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.