সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামিকাল হবে কী হবে, তা কেউ জানে না। কিন্তু কী হতে পারে, তা জানতে চান অনেকেই। ভরসা জ্যোতিষশাস্ত্র। জন্মছক বিচার করে নাকি আগেভাগে আভাস পাওয়া যায় অনেক কিছুর। একইরকমভাবে সংখ্যাতত্ত্বও জানাতে পারে নানা অজানা তথ্য। জন্ম সংখ্যা বলে দেয় আপনার স্বভাব কেমন, কোন পথে হাঁটলে সাফল্য মিলবে সহজে। আসুন, আজ জেনে নেওয়া যাক ৭ জন্ম সংখ্যার জাতকদের খুঁটিনাটি।
জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১। একইভাবে ৭, ১৬, ২৫ তারিখে যাদের জন্ম তাঁদের সকলের জন্ম সংখ্যাই ৭।
তথ্য বলছে, ৭ জন্ম সংখ্যার জাতকদের অধিপতি কেতু। ফলে কেতুর একাধিক ভালো গুণ থাকে এই জাতকদের। এরা ধার্মিক প্রকৃতির হয়। এরা খুব একটা মিশতে ভালোবাসেন না। একা থাকতেই পছন্দ করেন। সর্বদা ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ভোগেন এই জাতকরা। তবে এরা একেবারেই লোভী নন। অল্পতেই সন্তুষ্ট হন এই জাতকরা। পার্থিব দুনিয়া থেকে অনেকটা দূরে থাকেন এরা।
ইতিবাচক দিক- এরা ধার্মিক প্রকৃতির হয়। একেবারেই লোভী নন। অল্পতেই সন্তুষ্ট হন এই জাতকরা।
নেতিবাচক দিক- এই জাতকদের সব থেকে বড় সমস্যা হল মুড সুইং। নম্বর বলে দেয় যে, জাতকরা অলস প্রকৃতির। এরা অল্পতেই আতঙ্কিত হয়ে পড়েন। নেতিবাচক মন্তব্য সহজেই এদের মনোবল ভেঙে দেয়। নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে জীবন কাটে এই জন্ম সংখ্যার জাতকদের জীবন।
কেরিয়ার- শিক্ষকতা এদের জন্য আদর্শ। মেডিটেশন বা যোগাকেও পেশা করতে পারেন। ধর্ম প্রচারক হিসেবে এই জাতকদের জুড়ি মেলা ভার।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন