Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

অপমানের বদলা নেবেন কীভাবে, বলবে রাশিফল

তাই রাশিফল বলে দিতে পারে অপমানের উত্তরে আপনি ঠিক কী করেন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:০৭

options
link
অপমানের বদলা নেবেন কীভাবে, বলবে রাশিফল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণত অপমান করা হলে, কিংবা লোকসমক্ষে খারাপ কথা বলা হলে মানুষ দুঃখ পান৷ কিংবা যে ব্যক্তি খারাপ কথা বলছেন, তাঁর উপর রেগে যান৷ রেগে গিয়ে হয়তো নিজেও দু’চারটে কথা শুনিয়ে দেন৷ কেউ আবার আছেন, যাঁদের এই সব কথায় বিশেষ কিছু যায় আসে না৷ তাঁরা গোটা ব্যাপারটাকে পাত্তাই দেন না৷ অপমানের সামনা কিভাবে করেন কেউ, তা আলাদা আলাদা ব্যক্তিত্বের উপর নির্ভর করে৷ আর রাশিফল মানুষের চরিত্র নির্ধারণের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ৷ তাই রাশিফল বলে দিতে পারে  অপমানের উত্তরে আপনি ঠিক কী করেন৷

এরিস, জেমিনি, স্করপিও:

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদি এই রাশির জাতক-জাতিকাদের অপমান করা হয় এবং তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, তবে এই রাশির জাতক-জাতিকারা সেই অপমানের বদলা নেবেন৷ আর সেই বদলা হিসাবে শত্রুকে ধ্বংস করে দিতে পারেন তাঁরা৷

ক্যানসার, পাইসেস:

এই রাশির জাতক-জাতিকাদের অপমান করলে, তাঁরা খুবই দুঃখ পান৷ অপমানের বদলা নেওয়া তো নেওয়া দূরের কথা, অপমানের কষ্টে তাঁরা কেঁদে ভাসাতে পারেন৷

টরাস, স্যাজিটেরিয়াস, অ্যাকোয়ারিয়াস:

এই রাশির জাতক-জাতিকাদের অপমান করবেন? আপনিই হয়তো তাঁদের অপমান করে অপমানিত হয়ে যাবেন৷ কারণ এই রাশির জাতক-জাতিকারা হিংসা বা মন্দ ব্যবহারকে একেবারেই প্রশ্রয় দেন না৷ উল্টে আপনার নিজে চোখে নিজেকে ছোট করতে তাঁরা অপমানের বদলে হাসেন৷ তাঁদের হাসি এবং পজিটিভ দৃষ্টিভঙ্গি শত্রুপক্ষকে সহজেই হারিয়ে দিতে পারে৷

লিও, লিব্রা, ক্যাপ্রিকর্ন, ভার্গো:

এই রাশির জাতক-জাতিকারা সবচেয়ে মজার হন৷ এঁদের অপমান করতে গেলে শত্রুরা বিপাকে পড়তে পারেন৷ কারণ তাঁরা এই ধরনের কথা এবং অপমানকে একেবারেই পাত্তা দেন না৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.