
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহটি মানসিক উৎকণ্ঠায় কাটতে পারে মিথুন রাশির জাতকদের। সিংহ রাশির ভাগ্যে রয়েছে আইনি জটিলতা। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সপ্তাহটিতে শারীরিক দিক থেকে সচেতনতার প্রয়োজন। অনিয়মের কারণে শারীরিক সমস্যা মাথাচাড়া দিতে পারে। কর্মক্ষেত্রের জটিলতাগুলো কেটে গেলেও পাওনা আদায়ে বিলম্ব আপনাকে চিন্তায় রাখবে। পারিবারিক পরিবেশ অনুকূল ও স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনাকে আনন্দ দেবে। গুরুজনের শারীরিক অবস্থার হানি আপনাকে উদ্বেগে রাখবে। বহুব্যয়ের যোগ দেখা যায়।

নতুন কোনও কর্মপরিকল্পনা নিয়ে নিজের ব্যস্ততা বৃদ্ধি করতে পারেন। বহুজনের মাঝে নিজের সুস্পষ্ট বক্তব্যের দ্বারা নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করবেন। পেশাদারদের ব্যস্ততার বৃদ্ধি ও বহু ভ্রমণযোগ দেখা যায়। স্ত্রীর বুদ্ধির দ্বারা সাংসারিক সমস্যার সমাধান। সন্তানের লেখাপড়ায় একাগ্রতা ও সাফল্য আপনাকে আনন্দিত ও গর্বিত করবে। আয়ের দিক বেশ শুভ।

সপ্তাহটিতে বিষয় সম্পত্তি নিয়ে মানসিক উৎকণ্ঠা বৃদ্ধি পেতে পারে। নিজের কোনও ভুলের কারণে আফসোস করতে পারেন। কর্মক্ষেত্রে নিজের দায়িত্ববোধের পরিচয় দিয়ে প্রশংসিত হবেন। দূরের কোনও আত্মীয়ের দ্বারা উপকৃত হবেন। আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যাপারে সতর্কতার প্রয়োজন। সন্তানের চলাফেরায় পরিবর্তন আপনাকে চিন্তায় রাখবে। শারীরিক দিক চলনসই।

প্রতিযোগিতামূলক কাজকর্মে সাফল্য নিশ্চিত করতে পারেন। অংশীদারি ব্যবসায় লাভের বৃদ্ধি ও নতুন বিনিয়োগের আলোচনা। ক্রনিক রোগীদের এ সপ্তাহে সতর্ক থাকার প্রয়োজন। পারিবারিক পরিবেশ আপাতভাবে শান্ত থাকলেও কোনও সদস্যের কারণে জটিল হওয়ার সম্ভাবনা। বকেয়া টাকা-পয়সা আদায়ে বিলম্ব আপনাকে উদ্বিগ্ন করতে পারে। নিকট ভ্রমণে আনন্দ।

আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। যে কোনও কাজেই সতর্কতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কোনও সহকর্মীর দ্বারা ক্ষতির আশঙ্কা। পারিবারিক পরিবেশ অনুকূল ও পিতার স্বাস্থ্যের উন্নতি আপনাকে উদ্বেগমুক্ত করবে। সন্তানের উচ্চশিক্ষার বিশেষ সুযোগ আপনাকে গর্বিত করতে পারে। বিলাস ব্যসনে বহুব্যয়ের কারণে সঞ্চয়নাশের যোগ, বাতের ব্যথায় ক্লেশভোগ।

কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা বজায় রাখুন। এ সপ্তাহে পারিবারিক কিছু সমস্যার সমাধান আপনাকে মানসিক দিক থেকে চাপমুক্ত করবে। ছোট ব্যবসায়ীদের নতুন নতুন যোগাযোগে উৎসাহের বৃদ্ধি। কোনও স্বজনের মন্দ ব্যবহার আপনাকে মানসিক ক্লেশ দেবে। ভ্রাতা অথবা ভ্রাতৃস্থানীয় কারও দ্বারা উপকৃত হতে পারেন।

সপ্তাহে একাধিক উপায়ে অর্থাগমের সুযোগ আসতে পারে। নতুন কোনও ব্যবসায়িক পরিকল্পনা সফল হতে পারে। প্রতিবেশীর সঙ্গে গৃহনির্মাণ সংক্রান্ত ব্যাপারে জটিলতা দূর হতে পারে। পারিবারিক সুখশান্তি বৃদ্ধি ও পিতার পরামর্শে লাভবান হবেন। প্রিয়জনের শুভ কোনও খবর আপনাকে আনন্দ দেবে। আর্থিক দিক শুভ হবে। ব্যয় সংকোচের দিকে খেয়াল রাখুন।

পারিপার্শ্বিক কারণে মানসিক চাপ বজায় থাকতে পারে। পারিবারিক পরিবেশে জটিলতা থাকলে সদস্যদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়াই ভাল। কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব নিজেই পালন করার চেষ্টা করুন। কোনও পরিচিত ব্যক্তির দ্বারা আর্থিক দিক থেকে প্রতারিত হওয়ার আশঙ্কা, বহুদিন পরে প্রবাসী সন্তান ঘরে ফেরায় আনন্দিত হবেন।

বহুদিনের কোনও ইচ্ছাপূরণের যোগ। পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে। স্ত্রীর নামে কোনও ব্যবসায় লাভ বৃদ্ধি পেতে পারে। সন্তান অথবা প্রিয়জন, কারও বিশেষ খবর আপনাকে আনন্দ দেবে। কাউকে যেচে উপকার করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হতে পারে। সামাজিক উন্নয়নমূলক অনুষ্ঠানে ব্যয় করতে পারেন। শারীরিক দিক থেকে আচমকা চোটাঘাতে ক্লেশভোগ।

পারিবারিক পরিবেশ সামান্য কারণে জটিল হলেও তা বড় আকার নেবে না। কর্মক্ষেত্রে পড়ে থাকা কাজগুলি নিয়ে চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত আবেগপ্রবণতা ক্ষতি করতে পারে। সন্তানের মেধার বিকাশ ও লেখাপড়ায় আগ্রহ আপনাকে আনন্দিত ও গর্বিত করবে। মাতার স্বাস্থ্যের দিকে নজরদানের প্রয়োজন। ধর্মকর্মে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। শারীরিক দিকে খেয়াল রাখুন।

নিজের শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় থাকবেন। নতুন কোনও কর্মপ্রকল্পকে ঘিরে জটিলতা বৃদ্ধি পেতে পারে। কাউকে কোনও দায়িত্ব দিয়ে ভুল করতে পারেন। প্রভাবশালী কোনও ব্যক্তির সান্নিধ্যলাভের দ্বারা কার্যসিদ্ধি করতে পারেন। পারিবারিক পরিবেশ শুভ ও গৃহে কোনও অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। প্রেমজ ব্যাপারে জটিলতা বৃদ্ধি পেতে পারে।

কর্মক্ষেত্রে পরিবর্তনের চেষ্টা সফল হতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি পেতে পারে। নিকটজনের বিবাহের দিনক্ষণ স্থির হতে পারে। সামান্য কারণে মানসিক জটিলতা পরিত্যাগ করুন। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে খেয়াল রাখুন। সংগীতকলা চর্চায় আগ্রহ বৃদ্ধি। দূর ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে।
।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে।।