Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
রাশিফল

সম্পত্তি রক্ষণাবেক্ষণের দিকে নজর দিন বৃষ রাশির জাতকরা

রইল এই সপ্তাহের রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:১৪

options
link
সম্পত্তি রক্ষণাবেক্ষণের দিকে নজর দিন বৃষ রাশির জাতকরা zoom
অমিতাভ বন্দ্যোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন কোনও কর্মলাভের সুযোগ আসতে পারে ধনু রাশির জাতকদের। সিংহ রাশির ভাগ্যে রয়েছে আইনি জটিলতা। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
মেষ
aries1

সপ্তাহটিতে শরীর নিয়ে বিড়ম্বনা বাড়তে পারে। ক্রনিক রোগীদের সতর্কতা আবশ্যক, কর্ম-পরিকল্পনায় আচমকা জটিলতা আপনাকে চিন্তিত করবে। প্রতিযোগিতার মধ্যে দিয়ে ব্যবসায়ে উন্নতি, পারিবারিক শান্তি অব্যাহত থাকবে ও প্রিয়জনের বিশেষ সাফল্য আপনাকে আনন্দিত করবে। দূর ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। আর্থিক পাওনা আদায় হবে।

 
বৃষ
taurus

পিতৃ সম্পত্তি রক্ষণাবেক্ষণে নজরদান আবশ্যক। সপ্তাহটিতে আলস্যের কারণে বিশেষ কোনও সুযোগ হাতছাড়া হতে পারে। কর্মক্ষেত্রে পারদর্শিতার কারণে কর্তৃপক্ষের প্রশংসা আদায় করে নেবেন। আর্থিক দিক থেকে সপ্তাহটি বেশ শুভ তবে ব্যায়াধিকে্যর যোগও রয়েছে। স্বজনদের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে মানসিক কষ্টে থাকতে পারেন।

 
মিথুন

jemini

আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যাপারে সতর্কতার প্রয়োজন। কোনও অজানা ব্যক্তির দ্বারা ক্ষতির সম্ভাবনা। ব্যবসায়ীদের এ সপ্তাহে নতুন যোগাযোগ লাভ বৃদ্ধি করতে পারে। শারীরিক দিক শুভ হলেও চলাফেরায় সতর্ক থাকুন। পারিবারিক সুখশান্তি বজায় থাকবে। তবে মাতার শারীরিক দিকে খেয়াল রাখুন। দানধ্যানে আগ্রহ বৃদ্ধি ও দেবদ্বিজে ভক্তি বৃদ্ধির যোগ।

 

কর্কট

cancer

পারিবারিক দায়দায়িত্বের বৃদ্ধি ও বহুব্যয়ের সম্ভাবনা, নিকট কোনও আত্মীয়ের মন্দ ব্যবহারে মানসিক বেদনা, কর্মক্ষেত্রে নিজের প্রভাব বজায় থাকলেও পাওনা আদায়ে বিলম্ব হতে পারে। বহুজনের মাঝে নিজের প্রতিভা প্রকাশের দ্বারা জনপ্রিয়তা বৃদ্ধি করতে পারেন। বিলাস ব্যসনে ব্যয় বৃদ্ধির কারণে সঞ্চয় নাশের যোগ। পিতার স্বাস্থ্যের উন্নতিতে উদ্বেগমুক্ত হবেন।

সিংহ

leo

পেশাদারদের নতুন যোগাযোগ বেশ ভাল ফল দিতে পারে। চাকরিজীবিদের উন্নতি ও স্থানান্তরে বদলির আদেশ আসতে পারে। পারিবারিক পরিস্থিতি সামান্য কারণে প্রতিকূল হলেও তার দ্রুত সমাধান হবে। সন্তানের চলাফেরার দিকে নজর রাখুন। প্রেমজ ব্যাপারে আচমকা জটিলতা আসতে পারে। বহুদিনের পাওনা টাকা হাতে আসবে। বাড়িতে কোনও অনুষ্ঠানে অতিথি সমাগমে আনন্দ।

 
 
কন্যা

virgo

অযথা মানসিক উত্তেজনা পরিহার করুন। সপ্তাহের প্রথম ভাগে কর্মস্থলের জটিলতা আপনাকে মানসিক চাপে রাখবে। নতুন কোনও ব্যবসায়ে বিনিয়োগের পূর্বে পর্যবেক্ষণ করে নিন। পারিবারিক পরিবেশ শুভ, সন্তানের লেখাপড়ায় বিশেষ সাফল্য আপনাকে গর্বিত ও আনন্দিত করবে। কাউকে উপকার করে বিনিময়ে প্রত্যাশা না করাই ভাল। গুরুজনের পরামর্শে লাভবান হবেন।

 
তুলা

libra

শারীরিক দিক থেকে ক্লেশভোগের যোগ আছে। গবেষণামূলক কর্মে বিশেষ কোনও সুযোগ পেতে পারেন। তৃতীয় কোনও ব্যক্তির ইন্ধনে দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। ব্যবসায়ীদের নতুন বিনিয়োগের পূর্বে পর্যালোচনার অবকাশ দেখা যায়। পারিবারিক দায়দায়িত্ব পালনে ব্যয়বৃদ্ধি পেতে পারে। সন্তানের শুভ কোনও খবর আপনাকে আনন্দ দেবে। গৃহে শুভ অনুষ্ঠানে আনন্দ।

 
বৃশ্চিক

scorpio

পারিপার্শ্বিক কারণে মানসিক চাপ থাকতে পারে। কর্মক্ষেত্রে কোনও ভুল সিদ্ধান্তের কারণে আফশোস করবেন। বাড়তি আয়ের সুযোগ থাকলেও সতর্কতা আবশ্যক। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্কের দিকে খেয়াল রাখুন। স্ত্রীর বুদ্ধির দ্বারা পারিবারিক কোনও সমস্যার সমাধান। বিতর্ক বিবাদ এড়িয়ে চলুন ও চলাফেরায় সতর্ক থাকুন। সপ্তাহটি পরিশ্রম বেশি হলেও আয় তেমন হবে না।

 
ধনু

saggetarius

নতুন কোনও কর্মলাভের সুযোগ আসতে পারে। বহুদিনের কোনও ইচ্ছাপূরণের যোগ। শরীরের নিম্নাঙ্গের কোনও বেদনায় ক্লেশ। নারীজাতিকাদের প্রেমজ ব্যাপারে জটিলতা আসতে পারে। পরিবারে কোনও সদসে্যর বিরূপ আচরণের কারণে উদ্বেগে থাকবেন। আর্থিক যোগাযোগগুলি খুব একটা ভাল ফল না দেওয়ার কারণে চাপে থাকবেন। আইনি ঝুটঝামেলা এড়িয়ে চলুন।

 
 
মকর

capricorn

কর্মক্ষেত্রের সামান্য ভুল আপনাকে চিন্তায় রাখবে। আর্থিক দিক থেকে সপ্তাহটি অনুকূল। নতুন কোনও ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। পারিবারিক সুখ স্বাচ্ছন্দে্যর কারণে ব্যয়বৃদ্ধি পেতে পারে। সন্তানের প্রতিযোগিতামূলক কর্মে ভাল ফলের আশা করা যায়। অনিয়মের কারণ শারীরিক ক্লেশভোগের যোগ, বহুদিনের কোনও হারানো সম্পর্ক ফিরে আসতে পারে।

 
কুম্ভ

aquarius

এ সপ্তাহে নতুন কোনও ব্যবসায়িক কর্মপরিকল্পনা নিয়ে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। গুরুজনের পরামর্শের দ্বারা পারিবারিক সমস্যার সমাধান, ভ্রাতা অথবা ভগিনী কারও সাফল্যে বিশেষ আনন্দিত হবেন। পেশাদার এবং প্রযুক্তিবিদদের জনে্য সপ্তাহটি বিশেষ শুভ। সন্তানের লেখাপড়ায় অমনোযোগিতার কারণে উদ্বেগ, আইনি জটিলতার অবসান আপনাকে চাপমুক্ত করবে।

 
মীন

pisces

পারিবারিক পরিবেশ সামান্য কারণে অশান্ত হতে পারে। গুরুজনের শারীরিক অবস্থার পরিবর্তনে উদ্বেগ ও ব্যয় বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট থাকাই আবশ্যক। কোনও সহকর্মীর দ্বারা ক্ষতির আশঙ্কা, স্ত্রীর নামে কোনও ব্যবসায়ে বাড়তি আয়ের যোগ। পিতৃসম্পত্তি নিয়ে সমস্যাগুলির সমাধান আপনাকে উদ্বেগমুক্ত করবে।

 

।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে।।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.