Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
রাশিফল

স্বাস্থ্যের দিকে নজর দিন সিংহ রাশির জাতকরা, কী রয়েছে আপনার ভাগ্যে?

রইল এই সপ্তাহের রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:১১

options
link
স্বাস্থ্যের দিকে নজর দিন সিংহ রাশির জাতকরা, কী রয়েছে আপনার ভাগ্যে? zoom
অমিতাভ বন্দ্যোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিতার স্বাস্থ্য চিন্তায় রাখবে মেষ রাশির জাতকদের। কর্কট রাশির জাতকদের পুরনো কোনও শারীরিক সমস্যা চাগাড় দিতে পারে। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়

 
মেষ
aries1

নিজের বাস্তব বুদ্ধির দ্বারা কর্মক্ষেত্রে ও পারিবারিক সমস‌্যাগুলির সমাধান করতে সক্ষম হবেন। ব‌্যবসায় নতুন যোগাযোগ ভাল ফল দিতে পারে। এ সপ্তাহে সম্পত্তি নিয়ে সমস‌্যাগুলি মিটে যেতে পারে। দাম্পত‌্য সম্পর্ক অটুট থাকবে ও স্ত্রীর নামে কোনও ব‌্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। সন্তানের চলাফেরার দিকে নজরদান আবশ‌্যক। শারীরিক দিক চলনসই থাকবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
বৃষ
taurus

সপ্তাহটি সবদিক থেকেই শুভ হতে পারে। পারিবারিক সমস‌্যার সমাধান। কর্মক্ষেত্রের জটিলতা কেটে যাবে ও বকেয়া পাওনাগুলি উদ্ধার হবে। মাতা অথবা মাতৃস্থানীয় কারও অসুস্থতা থেকে মুক্তিলাভ। চাকরিজীবীদের নতুন কোনও সুযোগ জীবনের মোড় পরিবর্তন করতে পারে। বিলাসব‌্যসনে বহুব‌্যয়ের যোগ। মুখমণ্ডলের পীড়ায় ক্লেশভোগের সম্ভাবনা।

 
মিথুন

jemini

অতিরিক্ত আবেগপ্রবণ মনোভাবের কারণে বিশেষ কোনও সুযোগ হাতছাড়া করতে পারেন। গুরুজন কোনও ব‌্যক্তির পরামর্শে ব‌্যবসায় লাভবান হবেন। পারিবারিক পরিবেশ অনুকূল। কর্মক্ষেত্রে পাওনা আদায়ে বিলম্বের কারণে উদ্বেগ বজায় থাকতে পারে। কাউকে যেচে উপকার করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে পারেন। স্বজনদের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে মানসিক চাপ।

 

কর্কট

cancer

কর্মক্ষেত্রে কোনও বিশেষ দলভুক্ত না হয়ে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট থাকুন। আর্থিক লেনদেন সংক্রান্ত ব‌্যাপারে এ সপ্তাহে সতর্কতার প্রয়োজন, পারিবারিক পরিবেশ শুভ। নতুন কোনও ব‌্যবসায়িক পরিকল্পনা মাথায় এলেও তা বর্তমানে স্থগিত রাখতে হতে পারে। যানবাহন চালকদের চলাফেরায় সতর্কতার প্রয়োজন, প্রিয়জনের শুভ খবরে আনন্দিত ও গর্বিত হবেন।

সিংহ

leo

এ সপ্তাহে কর্মক্ষেত্রে দুরূহ কোনও সমস‌্যার সমাধান করে ফেলে নিজের জনপ্রিয়তা বাড়াতে পারেন। নিজের স্পষ্ট বক্তব্যের দ্বারা অন‌্যকে আকৃষ্ট করতে পারেন। শত্রুর সঙ্গে আপস করে কার্যোদ্ধার। পারিবারিক দিক সন্তানের কারণে অশান্ত হওয়ার আশঙ্কা। অতিরিক্ত কর্মব‌্যস্ততার কারণে শারীরিক দিক থেকে ক্লান্তি আসতে পারে। এ সপ্তাহে বাড়তি খরচের যোগ আছে।

 
 
কন্যা

virgo

শারীরিক সমস‌্যার কারণে কর্মে ক্ষতি হওয়ার আশঙ্কা। পারিবারিক পরিবেশে শান্তির অভাব পরিলক্ষিত হয়। পিতার পরামর্শে ব‌্যবসায়িক কোনও সমস‌্যার সমাধান। প্রেমজ ব‌্যাপারে জটিলতার কারণে মানসিক ক্লেশ। সংগীতকলা বিদ‌্যায় জড়িত ব‌্যক্তিদের শুভ সময়, সঞ্চয়ের দিকে নজরদানের প্রয়োজন। ধর্মকর্মে আগ্রহ বৃদ্ধি।

 
তুলা

libra

সপ্তাহের শুরুতে শারীরিক সমস‌্যার কারণে কর্ম পরিকল্পনায় বাধা আসতে পারে। পিতৃ সম্পত্তি নিয়ে ভাইবোনদের সঙ্গে মনোমালিন্যের কারণে মানসিক ক্লেশ। বিদ‌্যার্থীদের জন্যে সপ্তাহটি বেশ শুভ হতে পারে। পারিবারিক পরিবেশ শুভ তবে বহুব‌্যয়ের কারণে চিন্তা। নতুন প্রেমজ প্রস্তাব এলেও তা যাচাই করে নেওয়া প্রয়োজন। ব‌্যবহারিক দিক থেকে সংযমের প্রয়োজন।

 
বৃশ্চিক

scorpio

গুরুজনের হস্তক্ষেপে পারিবারিক কোনও সমস‌্যার সমাধান। কর্মক্ষেত্রে নিজের প্রভাব প্রতিপত্তির বৃদ্ধি। বহুদিনের পাওনা টাকা ফেরত পেতে পারেন। অংশীদারি ব‌্যবসায়ে জটিলতা বাড়তে পারে। দাম্পত‌্য সম্পর্ক অটুট থাকবে তবে স্ত্রীর স্বাস্থ‌্য নিয়ে চিন্তা বজায় থাকতে পারে। শিল্পী কলাকুশলীদের জন্যে সপ্তাহটি বেশ শুভ। বিলাসব‌্যসনে ব‌্যয় বৃদ্ধির যোগ।

 
ধনু

saggetarius

প্রিয়জনের মন্দ ব‌্যবহারের কারণে মানসিক দিক থেকে ব‌্যথিত থাকবেন। আর্থিক দিক থেকে সপ্তাহটি খুব একটা শুভ ফল নাও দিতে পারে। শারীরিক দিক থেকে আচমকা চোটাঘাতে ক্লেশ। ব‌্যবসায় নতুন বিনিয়োগের আগে সতর্কতার প্রয়োজন। প্রতিবেশীর সঙ্গে বিবাদের অবসান আপনাকে চাপমুক্ত করবে। কোনও গুণী ব‌্যক্তির সান্নিধ‌্যলাভের দ্বারা মানসিক আনন্দ।

 
মকর

capricorn

পারিপার্শ্বিক কারণে মানসিক অস্থিরতা বজায় থাকতে পারে। শারীরিক দিক থেকে রক্তচাপ বৃদ্ধির কারণে ক্লেশভোগের যোগ। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব‌্যক্তির সহায়তা পেতে পারেন। নিকট বন্ধুর দ্বারা উপকৃত হবেন। নতুন প্রেমজ যোগাযোগ আনন্দ দিতে পারে। সন্তানের লেখাপড়ায় সাফল্যের কারণে পারিবারিক আনন্দ ও গর্ব। বাড়িতে কোনও অনুষ্ঠানে আত্মীয় সমাগমে আনন্দ।

 
কুম্ভ

aquarius

নতুন কোনও ব‌্যবসায়িক পরিকল্পনা সাফল‌্য পেতে পারে। চাকরিজীবীদের কর্মস্থলে পদোন্নতি ও আর্থিক দিক থেকে লাভবান হওয়ার যোগ। নিকটজনের স্বাস্থ‌্য নিয়ে চিন্তা বজায় থাকবে। প্রেমজ ব‌্যাপারে হঠাৎ তৈরি জটিলতার কারণে মানসিক ক্লেশ। অপরিচিত কোনও ব‌্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকাই ভাল। কর্মপ্রার্থীদের জন্যে এ সপ্তাহে শুভ খবর আসতে পারে।

 
মীন

pisces

সপ্তাহটি কর্মব‌্যস্ততার মধ্যে দিয়ে অতিবাহিত হবে। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাকে উদ্বেগমুক্ত করবে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল। দূর ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। কোনও প্রভাবশালী ব‌্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন। বিতর্ক বিবাদ এড়িয়ে চলাই ভাল।

 

।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে।।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.