Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

এই সপ্তাহে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, জেনে নিন আপনার ভাগ্য কী বলছে?

পারিবারিক সমস্যার সমাধানে মিলতে পারে মানসিক স্বস্তি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৮, ০৯:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৮, ০৯:১৯

options
link
এই সপ্তাহে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, জেনে নিন আপনার ভাগ্য কী বলছে? zoom
অমিতাভ বন্দ্যোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাল-মন্দ মিশিয়ে কাটবে এই সপ্তাহ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
মেষ
aries1

সপ্তাহটি ভাল-মন্দ মিশ্রের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। প্রথমদিকে শারীরিক উপদ্রবের আশঙ্কা রয়েছে। পেট ও লিভারের সমস্যায় ক্লেশভোগের যোগ। পারিবারিক শান্তি ব্যাহত হতে পারে। নিকটজনের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে মানসিক ক্লেশ। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে অগ্রগতি। বকেয়া পাওনা উদ্ধার হতে পারে। গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে উদ্বেগ দূর হবে। আর্থিক দিক শুভ।

 
বৃষ
taurus

কর্মক্ষেত্রে নিজের কর্মকৃতিত্বের কারণে প্রশংসিত হতে পারেন। বিশেষ কোনও কর্মের দায়িত্ব নিয়ে স্থানান্তরে যেতে হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান। অবিবাহিতদের এ সপ্তাহে বিবাহের শুভ যোগাযোগ আসতে পারে। কোনও সুযোগসন্ধানী ব্যক্তির হঠকারিতার শিকার হয়ে আর্থিক বিনিয়োগ না করাই ভাল। শারীরিক দিক মোটামুটি ভাল।

 
মিথুন

jemini

কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে বিব্রত করার চেষ্টা করলেও তারা সফল হবে না। নিজের দায়িত্ব পালনে সচেষ্ট থাকুন। পারিবারিক ক্ষেত্রে স্বজনবিরোধ এড়িয়ে চলুন। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তাবৃদ্ধির যোগ। পারিপার্শ্বিক কারণে আর্থিক সমস্যা। সপরিবার কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে তা স্থগিত রাখুন। পিতৃসম্পত্তি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আইনি পরামর্শ নিতে হতে পারে।

 

কর্কট

cancer

পারিপার্শ্বিক কারণে মানসিক অস্থিরতা থাকলেও পারিবারিক শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রের ভুল আপনাকে মানসিক চাপে রাখতে পারে। এ সপ্তাহে কর্তৃপক্ষের সঙ্গে কোনওরকম বচসায় না জড়ানোই ভাল। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্য আপনাকে গর্বিত ও আনন্দিত করবে। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে খেয়াল রাখুন। নিজের শারীরিক দিকে যত্নবান হওয়ার প্রয়োজন।

 
সিংহ

leo

পিতা অথবা পিতৃস্থানীয় কারও দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তিলাভের কারণে মানসিক উদ্বেগের অবসান। ব্যবসায়ীদের এ সপ্তাহে লাভ বৃদ্ধি পাবে ও নতুন বিনিয়োগের যোগ। পারিবারিক শান্তি বজায় থাকবে। স্ত্রীর বুদ্ধির দ্বারা লাভবান হতে পারেন। সমাজকল্যাণমূলক অনুষ্ঠানে জড়িয়ে সুনাম অর্জন করতে পারেন। চাকরিজীবীদের কর্মস্থলে বিশেষ কোনও পরিবর্তন যোগ দেখা যায় না।

 
 
কন্যা

virgo

প্রতিযোগিতার মধ্যে দিয়ে কর্মক্ষেত্রে উন্নতির যোগ। নতুন কোনও ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে নিজের ব্যস্ততা বৃদ্ধি করতে পারেন। শারীরিক দিক থেকে চক্ষু সংক্রান্ত সমস্যায় ভুগতে হতে পারে। দাম্পত্য সম্পর্ক অটুট থাকলেও স্ত্রীর শারীরিক দিক নিয়ে চিন্তায় থাকবেন। কোনও মহৎ ব্যক্তির পরামর্শের দ্বারা উপকৃত হতে পারেন। আর্থিক দিক শুভ তবে বহুব্যয়ের যোগ রয়েছে।

 
তুলা

libra

চলাফেরায় সতর্ক থাকা প্রয়োজন। আচমকা চোটাঘাতে শারীরিক ক্লেশভোগ অসম্ভব নয়। পারিবারিক পরিবেশ অনুকূল থাকলেও সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকতে পারেন। চাকরিজীবীদের অপ্রত্যাশিত বদলির খবর আসতে পারে। এ সপ্তাহে যে কোনও পরিস্থিতির জন্য মানসিক প্রস্তুতি প্রয়োজন। আরাম ও বিলাসিতার কারণে অর্থব্যয়ের যোগ দেখা যায়।

 
বৃশ্চিক

scorpio

সপ্তাহের প্রথমদিকে পরিকল্পনামাফিক চললেও দ্বিতীয় পক্ষ আপনাকে বিমুখ করতে পারে। শারীরিক ক্লেশভোগের যোগ রয়েছে। উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে হতে পারে। প্রিয়জনের কাছ থেকে মানসিক আঘাত পেতে পারেন। গুরুজনস্থানীয় কারও শারীরিক অবস্থার উন্নতি আপনাকে উদ্বেগমুক্ত করবে। দূরের কোনও আত্মীয়ের দ্বারা উপকৃত হতে পারেন।

 
ধনু

saggetarius

বহুদিনের কোনও ইচ্ছাপূরণের সময়, কর্মক্ষেত্রে পড়ে থাকা কাজগুলির সম্পাদন আপনাকে উদ্বেগমুক্ত করবে। পারিবারিক শান্তি বজায় থাকলেও স্বজনদের কারও ব্যবহারে অসঙ্গতি আপনাকে ব্যথিত করবে। আর্থিক দিক থেকে সপ্তাহটি শুভ ফল দিতে পারে। কোনও শৌখিন দ্রব্য কেনার পরিকল্পনা সফল হতে পারে। ধর্মকর্মে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।

 
 
মকর

capricorn

কাউকে কোনও উপকার করে তার বিনিময়ে প্রত্যাশা করে ভুল করতে পারেন। এ সপ্তাহে হৃদরোগীদের বিশেষ সতর্কতা প্রয়োজন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য নিশ্চিত হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। স্ত্রীর নামে কোনও ব্যবসার পরিকল্পনা সফল হতে পারে। আর্থিক যোগাযোগগুলি আসতে থাকলেও তার ফল পেতে বিলম্ব হতে পারে। সন্তান স্থান শুভ।

 
কুম্ভ

aquarius

অনিয়মের কারণে শারীরিক ক্লেশভোগ অসম্ভভ নয়। পারিবারিক পরিবেশে শান্তির অভাব দেখা যায়। কর্মক্ষেত্রে নিজের সুনাম অক্ষুণ্ণ রাখবেন। পিতা অথবা পিতৃস্থানীয় কোনও আত্মীয়ের সঙ্গে মতবিরোধে মানসিক শান্তি নষ্ট করতে পারে। এ সপ্তাহে নিকট ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। আর্থিক দিক থেকে একাধিক উপায়ে অর্থাগমের যোগ।

 
মীন

pisces

পারিবারিক সমস্যার সমাধান আপনাকে মানসিক স্বস্তি দেবে। নতুন কোনও দায়িত্ব নিয়ে কর্মব্যস্ততা বৃদ্ধি করতে পারেন। এ সপ্তাহে একাধিক উপায়ে অর্থাগমের আশা করা যায়। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি। সন্তানের মেধার বিকাশ ও উচ্চশিক্ষায় আগ্রহ আপনাকে খুশি করবে। বিতর্ক বিবাদ এড়িয়ে চলুন। গুরুজনের স্বাস্থ্যের খেয়াল রাখুন।

 

।।     দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে    ।।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.