Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Weekly Horoscope

২০-২৬ আগস্টের Horoscope: লটারির যোগ রয়েছে এই রাশির জাতকদের, আপনার ভাগ্যে কী রয়েছে?

জেনে নিন সাপ্তাহিক রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৩, ০৯:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৩, ০৯:৪২

options
link
২০-২৬ আগস্টের Horoscope: লটারির যোগ রয়েছে এই রাশির জাতকদের, আপনার ভাগ্যে কী রয়েছে? zoom

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মেষে বৃহস্পতি ও রাহু, কর্কটে শুক্র বক্রী, সিংহে বুধ ও রবি, কন‌্যায় চন্দ্র ও মঙ্গল, তুলায় কেতু এবং কুম্ভে বক্রী শনি। ২৩ আগস্ট রাত্রি ১.২২ মিঃ বুধ বক্রী হবেন। তার ফল কী হবে? এ সপ্তাহের রাশিফলে (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ সৃষ্টি হবে। অপচয় ও অপব‌্যয় কমিয়ে সঞ্চয় করার চেষ্টা করুন। আপনার বিপদে ভাই-বোনদের কাছ থেকে সাহায‌্য পাওয়ার আশা রাখবেন না। পরিবারের জন‌্য ভাল কাজ করলেও বদনাম জুটতে পারে। কর্মপ্রার্থীদের কাজের সন্ধানের জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে চাপ বাড়বে। দ্বিচক্রযানের চালকেরা অতি সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। প্রেমের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি থাকলেও সম্পর্ক নষ্ট করবেন না।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃষ

taurusএই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব‌্যয়ের সম্ভাবনা। কর্মক্ষেত্রে উন্নতির জন‌্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে। তবে আর্থিক উন্নতি খুব একটা ভাল হবে না। অত‌্যধিক লোভ সম্বরণ করুন। না হলে আগামিদিনে সমস‌্যায় পড়তে পারেন। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। সপ্তাহের শেষে অপ্রত‌্যাশিত প্রাপ্তিযোগ, বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন‌্য পূজাপাঠ ও দান-ধ‌্যান করতে পারেন।

মিথুন

jeminiকর্মক্ষেত্রে কিছু সমস‌্যা থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান‌্যতায় সমস‌্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। চিকিৎসক, অধ‌্যাপক ও আইনজ্ঞদের সময় নাম ও যশ বৃদ্ধি পাবে। বন্ধু-বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। পরে তারা এটা নিয়ে উপহাস করতে পারে। রাগ ও ক্রোধ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। তীর্থ ভ্রমণের জন‌্য সময়টি শুভ।

কর্কট

cancerজীবনযাত্রার মানকে উন্নত করার জন‌্য আরও পরিশ্রম করতে হবে। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য শ্বশুরকুল থেকে আর্থিক সাহায‌্য পেতে পারেন। নিজের শারীরিক অসুস্থতাকে পরিবারের কাছে লুকাবেন না। সপ্তাহের মধ‌্যভাগে আপনার মনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। পরিবারে ছোটখাটো সমস‌্যাকে উপেক্ষা করার চেষ্টা করুন।

সিংহ

leoব‌্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামিদিনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। চাকরিস্থানে ভাল খবর আশা করতে পারেন। সন্তানের বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের যোগ। গৃহে কোনও শুভ অনুষ্ঠান পরিবারের কোনও সদস্যের ব‌্যবহারে আপনার সম্মানহানি হতে পারে। আর্থিক বিষয়ে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের পরামর্শ আবশ‌্যক। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।

কন্যা

virgoসংসারে হঠাৎ ব‌্যয়-বৃদ্ধি হলেও অযথা দুশ্চিন্তা করবেন না। ব‌্যবসায়ীরা এই সময় সতর্ক থাকুন। বিনিয়োগের আগে সেই সম্বন্ধে সম‌্যক ধারণা থাকা প্রয়োজন। ভাই-বোনদের মধ্যে কারওর অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা। স্ত্রীর কর্মক্ষেত্রে কিছু সমস‌্যার জন‌্য কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। কন‌্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু সমস‌্যা দেখা দিতে পারে। বন্ধু-বান্ধবকে এই সময় অর্থ ধার না দেওয়াই শ্রেয়।

তুলা

leoসপ্তাহের প্রারম্ভে কর্মে উন্নতিলাভের যোগ লক্ষ‌্য করা যায়। এই রাশির জাতক-জাতিকাদের এই সময় আয় অনেকটাই বাড়বে। তবে জাতকের শরীর খুব একটা ভাল যাবে না। ভাই-বোনদের সঙ্গে সদ্‌ভাব বজায় থাকবে। প্রেমের সম্পর্ক খুব একটা ভাল থাকবে না। অন্যের প্ররোচনায় দাম্পত‌্য জীবনে সমস‌্যার সৃষ্টি হবে। সপ্তাহান্তে পথেঘাটে সাবধানে চলাফেরা করুন। এই সময় নিম্নাঙ্গে আঘাত লাগার সম্ভাবনা।

বৃশ্চিক

scorpioএই রাশির জাতক-জাতিকাদের জন‌্য এই সপ্তাহে কিছু পরিবর্তন লক্ষ‌ করা যায়। কর্মজীবন ও ব‌্যবসায় চলতে থাকা সমস‌্যা থেকে মুক্তি পাবেন। বাবা-মার প্রতি কর্তব‌্য পালন করলেও সেরকম প্রশংসিত হবেন না। কর্মক্ষেত্রে কিছু বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হতে পারে। সন্তানদের অন‌্যায় আবদার সবসময় মেনে নেবেন না। সপ্তাহের শেষে লটারি বা শেয়ারে বাড়তি অর্থ হাতে এলেও লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত বিনিয়োগে যাবেন না।

ধনু

saggetariusসপ্তাহটি পূর্ববর্তী সপ্তাহের তুলনায় মোটের উপর ভালই চলবে। ব‌্যবসায়ীদের এই সময় খুব সাবধানে ব‌্যবসা পরিচালনা করা প্রয়োজন। বহুদিন ধরে চলা পারিবারিক সমস‌্যার সমাধান সম্ভব। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সময়টি শুভ। কলকারখানায় কর্মরত ব‌্যক্তিরা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। ব‌্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত‌্যাশা কারও উপরে করবেন না। বিদ্যুৎ ও আগুন থেকে সাবধানে থাকুন।

মকর

capricornকর্মজীবনে আপনার ব‌্যস্ততা থাকলেও পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল‌্যবান সামগ্রী নিজের কাছে রাখুন। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের জন‌্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সাবধানে থাকুন। এই সময় পেটের সমস‌্যায় কষ্ট পেতে পারেন। সম্পত্তি কেনার আগে কাগজপত্র উপযুক্ত ব‌্যক্তিকে দিয়ে পরীক্ষা করে নেবেন।

কুম্ভ

aquariusখুবই আনন্দময় সপ্তাহ। এই সময় সকল কাজে সাফল‌্য পাবেন। আপনার সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। কর্মপ্রার্থীরা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। বাড়ি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। সন্তানের প্রণয়ঘটিত সমস‌্যা আলোচনার মাধ‌্যমে মিটিয়ে ফেলুন। ঠিকাদারদের কোনও লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে।

মীন

piscesকর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় উন্নতির যোগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনও তর্ক-বিতর্কে যাবেন না। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। সপ্তাহের মধ‌্যভাগে শ্বশুরকুল থেকে কিছু স্থাবর সম্পত্তি হাতে আসতে পারে। বাবা-মায়ের শরীর-স্বাস্থ‌্য এই সময় ভালই থাকবে। পরিবারে কোনও মাঙ্গলিক বা শুভ অনুষ্ঠানের জন‌্য বাড়তি খরচ হতে পারে। দাম্পত‌্য জীবনে পারস্পরিক বোঝাপড়ার মধ‌্য দিয়ে চালাতে হবে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.