ক্ষুধার ধারাবৃত্ত থেকে জোকারের যন্ত্রণাগাথা! দেখে নিন বেহালার নানা পুজোর ঝলক
পুজো মণ্ডপে ভিড় দর্শনার্থীদের।
আরও পড়ুন:
আরও পড়ুন:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যে মন্বন্তর হয়েছিল বাংলায়, তার ছবি ধরা আছে বিজন ভট্টাচার্যের ‘নবান্ন’ নাটকে। এই পুজো মণ্ডপের ভাবনায় ফুটে উঠেছে ক্ষুধার যন্ত্রণা। আরবি ভাষার একটি কবিতা দর্শনার্থীরা শুনতে পাবেন মণ্ডপের ভিতরে প্রবেশ করলেই। দেখতে পাবেন কবিতাটির বাংলা তর্জমাও। যা থাকবে মণ্ডপের ভিতরে। নিজস্ব চিত্র
পশ্চিম মেদিনীপুরের মোগলমারী এলাকায় বৌদ্ধদের একাধিক নিদর্শন পাওয়া গিয়েছে। অতীতে ওই এলাকায় বৌদ্ধদের বাস ছিল। ইতিহাস সেই সাক্ষ্যবহন করছে, ওইসব নিদর্শন পাওয়ার মধ্যে দিয়ে। ওই এলাকায় পর্যটনকেন্দ্র তৈরির মাধ্যমে বিশ্বের দরবারে তুলে ধরা ও অর্থনৈতিক উন্নতির কথাও বলা হচ্ছে। থিমের মাধ্যমে সেই ইতিহাসের বার্তা দেওয়া হয়েছে। নিজস্ব চিত্র