Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
back কুম্ভ রাশি
Yearly Horoscope

আপনার এই বছর ২০২৬ কুম্ভ রাশি

কুম্ভ রাশির এই বছরটা, ২০২৬ কেমন যাবে জানার জন্য চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালের রাশিফলে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৯:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৯:১৫

options
link
আপনার এই বছর ২০২৬ কুম্ভ রাশি zoom

যে কাজগুলো দীর্ঘ দিন ধরে আটকে ছিল, চলতি বছরে সেই সব কাজ সম্পূর্ণ হবে। দুই বন্ধু মিলে বিদেশভ্রমণের পরিকল্পনা করতে পারেন।

পরিবারের বিশেষ কোনও দায়িত্ব নিতে হতে পারে, তবে সেই দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হবেন। অযাচিত ভাবেই অফিসে সকলের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। চিকিৎসা বিষয়ে বিশেষ খেয়াল করতে হবে, ছোট কোনও রোগ অবহেলায় বিশাল আকৃতি নিতে পারে। কলেজের ছাত্র-ছাত্রীরা পড়াশোনার খুব ভাল ফল দেখতে পাবে। বছরের শুরুতে কোনও কাজ বিশেষ সফল হবে না, কিন্তু বছর এগোনোর সঙ্গে সঙ্গে এই বিষয়টা বদলাবে। আত্মীয়েরা আপনার কাছ থেকে উপকারের আশা করবেন, কিন্তু আপনি উপকার করতে সক্ষম হবেন না। ভাই-বোনদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। প্রেমজীবন বেশ ভালই কাটবে, তবে সহ্যশক্তি বাড়াতে হবে। বিবাহিতদের জন্য বছরটা ভাল-মন্দ মিশিয়ে কাটবে। বাবার বুদ্ধির জোরে ব্যবসায় সাফল্য দেখতে পাবেন। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ হওয়ার আলোচনা করতে পারেন। বাড়িঘর পুনরায় সাজানোয় খরচ বাড়তে পারে। সামাজিক কাজে উন্নতি করতে পারবেন। শরীরের যত্ন নেওয়া খুবই জরুরি। আইনি কোনও ঝঞ্ঝাট থাকলে, তা বছরের শুরুতেই মিটিয়ে নিন, শেষের দিকে জটিলতা বাড়তে পারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.