Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
Yearly Horoscope

আপনার এই বছর ২০২৬ ধনু রাশি

ধনু রাশির এই বছরটা, ২০২৬ কেমন যাবে জানার জন্য চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালের রাশিফলে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৯:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৯:১১

options
link
আপনার এই বছর ২০২৬ ধনু রাশি zoom

অন্যদের সুখের কথা বেশি ভাবতে হবে। বাৎসরিক বিচার থেকে দেখতে গেলে আর্থিক উন্নতি করতে পারবেন, সঞ্চয়ও হবে।

পারিবারিক দিকটা ইচ্ছা অনুসারে বেশি চলবে, তাই নিজের মত পরিবারের মধ্যে ভাগ করে নিতে পারেন। সন্তানদের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। জ্ঞানের তৃষ্ণা সব বিষয়ে বেশি দেখা যাবে। বন্ধুর সঙ্গে টাকা নিয়ে কোনও সমস্যা সৃষ্টি হতে পারে। স্নায়ুরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। গোপন তথ্য ফাঁস করতে যাবেন না। ব্যবসায় নতুন কিছু করার ইচ্ছা প্রবল থাকবে, তবে অর্থের জন্য একটু সমস্যা হতে পারে। প্রতিবেশীরা আপনাকে বিশেষ কোনও যৌথ কাজের দায়িত্ব দিতে পারেন, যা একটু চাপের হবে। জীবনে প্রেম এলেও, সেটা ঠিক কত দূর এগোবে, তা বলা একটু কঠিন। আইনি কোনও কাজে জটিলতা দেখা দিতে পারে। বাবার সম্পত্তি নিয়ে যদি ঝামেলা থাকে, তা হলে তা মিটে যাবে। বাড়ির জন্য কোনও দামি জিনিস কেনার আগে, খুব চিন্তাভাবনা করতে হবে। নিয়মিত ব্যায়াম শরীরটাকে খুব ভাল রাখবে। যে কোনও গুরুত্বপূর্ণ কাজ বছরের শুরুতে করতে যাবেন না, বছরের মধ্য ভাগটা খুবই শুভ দেখা যাচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.