দেবী আর মাতৃরূপের সাক্ষাৎ সমন্বয়, মা সারদার ১৭১তম জন্মতিথিতে সেজেছে বেলুড়
সারদাদেবী নিজের সম্পর্কে তিনি বলতেন, আমি সতেরও মা, অসতেরও মা।
তন্ত্রচর্চার মূল আধার শক্তি। সেই শক্তিকে কেন্দ্র করে থাকে মহামায়ার দশটি বিশেষ রূপ। এঁরাই দশ মহাবিদ্যা। যার তৃতীয় মহাবিদ্যা দেবী ষোড়শী। ধ্যানমন্ত্র অনুযায়ী তিনি ষোলো বছরের বালিকার স্বরূপ। দেবী মহামায়ার এই বিশেষ রূপকেই নিজের স্ত্রীর মধ্যে কল্পনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ। ভক্তিভরে ফলহারিণী অমাবস্যায় দেবীর পুজো করেছিলেন।