ফিল্মি কায়দায় ‘বাদশা’র জন্মদিন উদযাপনের প্রস্তুতি, ৩০ শহরে প্রদর্শিত হবে শাহরুখের ছবি
শাহরুখের কোন কোন ছবি রয়েছে এই তালিকায় দেখে নিন।
বলিউডের 'বাদশা' অথবা 'কিং খান' এই সবকটি উপমার অধিকারী তিনি। কথা হচ্ছে বলিউডের রোম্যান্টিক হিরো শাহরুখ খানের। তাঁর জীবনটাই যেন একটা সিনেমার মতো। সিনেমাতেই তাঁর বেঁচে থাকা। আগামী ২ নভেম্বর তাঁর ষাটতম জন্মদিন। আর এই জন্মদিনটিকেই বিশেষ করে তুলতে বিশেষ এক উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স। শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। যা চলবে দুই সপ্তাহ। কবে থেকে শুরু হবে শাহরুখের জন্মদিন-স্পেশাল...
আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশেষ এই চলচ্চিত্র উৎসব। দেশের মোট তিরিশটি শহরে পঁচাত্তরটি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট ছবি। এক্ষেত্রে শাহরুখের দর্শক-অনুরাগীরা ফের একবার সিনেমাহলে গিয়ে তাঁর পুরনো ছবিগুলিও দেখার সুযোগ পাবেন আরও একবার। এই খবর শুনে নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে কোন কোন ছবিগুলি রয়েছে এই তালিকায়? তাহলে জেনে নিন।