এপ্রিল-মে মাসে টলিউড জমজমাট, সিনেমা হলে মুক্তি পাচ্ছে এক ঝাঁক বাংলা ছবি
সিনেপ্রেমীদের জন্য দারুণ খবর।
অভিযান- পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিযান ছবি দিয়েই সিনেমার পর্দায় ফের দেখা মিলবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এই ছবি ঘোষণা হওয়ার পর থেকেই ছিল খবরে। এই ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, কিউ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পাওলি দাম, ত্রিধা চৌধুরী, পায়েল সরকার, সোহিনী সেনগুপ্ত। ছবিটি মুক্তি পাচ্ছে ১৫ এপ্রিল।
দ্য একেন- সিরিজ থেকে এবার সিনেপর্দায় একেন বাবু। ১৪ এপ্রিল সিনেমাহলে দেখা মিলবে দ্য একেন ও তার দলবলদের। দার্জিলিংয়ে কি রহস্যের সমাধান করতে পারবে একেন বাবু? উত্তর মিলবে ছবির পর্দায়। এই ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, পায়েল সরকার, দেবাশিস মণ্ডল, সুহোত্র মুখোপাধ্যায়, আরজে সোমক। ছবির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।