শহিদদের রক্তে আজও সিক্ত কারগিল, বিজয় দিবসে ফিরে দেখা ভারতীয় সেনার বিক্রমগাথা
১৯৯৯ সালের ২৬ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী কারগিল যুদ্ধের ইতি ঘোষণা করেন।
আজ ২৬ জুলাই। দেশজুড়ে পালিত হচ্ছে ২৬তম কারগিল বিজয় দিবস। ১৯৯৯ সালে রীতিমতো পরিকল্পনা করে লাদাখের কারগিল জেলা দখল করেছিল পাকিস্তানি সেনা। এরপরই শুরু হয় লড়াই। যা রূপ নেয় ঐতিহাসিক কারগিল যুদ্ধের। অবশেষে ২৬ জুলাই আসে সেই ঐতিহাসিক দিন। পাক সেনাকে পরাস্ত করে যুদ্ধে জয়ী হয় ভারত। তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে কারগিল বিজয় দিবস হিসাবে পালন করা হয়।
আরও পড়ুন:
টাইগার হিল পুনরুদ্ধার করার পর সহযোদ্ধাদের সঙ্গে হাঁসি মুখে ক্যাপ্টেন বিক্রম বাত্রা। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে জম্মু ও কাশ্মীর রাইফেলসের ত্রয়োদশ ব্যাটেলিয়নের সদস্য হিসেবে যোগ দেন বিক্রম। তিনি ‘শের শাহ’ নামেও পরিচিত। ৭ জুলাই ‘পয়েন্ট ৪৮৭৫’ দখল করতে অভিযান শুরু করে বিক্রমের নেতৃত্বাধীন দল। পাক সেনার ভয়ংকর গুলিবর্ষণের মুখে পড়তে হয় তাদের। তবুও তাঁর অসমসাহসী নেতৃত্বে শেষপর্যন্ত আসে সাফল্য। মাত্র ২৪ বছর বয়সে শহিদ হয়ে...