বিদেশ সফরের ঠাসা কর্মসূচির মাঝে জাকার্তায় বাঙালিদের সঙ্গে সময় কাটালেন অভিষেক, দেখুন ছবি
‘জাবা’র তরফে ভারতের তরুণ জনপ্রতিনিধিকে পুষ্পস্তবক-সহ নানা উপহার তুলে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসে 'মদতদাতা' পাকিস্তানের মুখোশ খুলতে উপমহাদেশ সফরে কেন্দ্রের সর্বদলের সংসদীয় প্রতিনিধিরা। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার জাকার্তায় সেই দলের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুখড় বাগ্মিতায় ভারতের অপারেশন সিঁদুরের সাফল্য বর্ণনা ও পাকিস্তানের প্রকৃত পরিচয় তুলে ধরে সন্ত্রাসের বিরুদ্ধে দেশের একতার কথা সর্বস্তরে ছড়িয়ে দিচ্ছেন তরুণ সাংসদ।