‘নোংরা’ প্রস্তাব দিয়েছিলেন তারকা ভারতীয় ক্রিকেটার! বিস্ফোরক অভিযোগ লাস্যময়ী অভিনেত্রীর
কিন্তু এই ক্রিকেটারটি কে?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৫, ২৩:২২
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৫, ২৩:২২
১৭
বিখ্যাত ভারতীয় ক্রিকেটারের থেকে অস্বস্তিকর প্রস্তাব পেয়েছিলেন! সাক্ষাৎকারে এমনটাই দাবি করে হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী কাশিস কাপুর।
২৭
‘ফিল্মিজ্ঞান ভাইরাল’-এ সাক্ষাৎকারে কাশিসকে প্রশ্ন করা হয়, কোনও বিখ্যাত ব্যক্তির সঙ্গে কথা বলতে গিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতা হয়েছে কিনা। সেই প্রশ্নের জবাবেই বোমা ফাটান তিনি।
কাশিসের মতে, “একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছিল। বেশ অস্বস্তিকর ছিল ওর আচরণ। আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল।"
৪৭
শেষ পর্যন্ত ওই ক্রিকেটারের সঙ্গে দেখা করেননি কাশিস। সাক্ষাৎকারে তিনি বলেন, ও ভেবেছিল ক্রিকেটার বলেই হয়তো ওর প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ব। ব্যাপারটা এতটাও সহজ নয়।”
Advertisement
৫৭
কিন্তু এই ক্রিকেটারটি কে? সেই প্রশ্নের জবাবে কাশিস কিছুই বলেননি। তবে অভিনেত্রী নীরব থাকলেও তাঁর সাক্ষাৎকারের এই ক্লিপ ভাইরাল হয়েছে। নেটিজেনদের মনে প্রশ্ন, কার আচরণে অস্বস্তিতে পড়েছেন কাশিস?
তবে সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন, “ক্রিকেটার হওয়া স্রেফ একটা পেশা। আমি সম্মান করি। কিন্তু আমার সঙ্গে কেউ ব্যাট বা বল করছে না যে তার প্রতি আকৃষ্ট হব।”
Advertisement
৭৭
বিগ বস ১৮তে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে অংশ নিয়েছিলেন কাশিস। এছাড়াও আরও রিয়্যালিটি শোয়ের মাধ্যমে তিনি যথেষ্ট জনপ্রিয়। তাই তাঁর মন্তব্য রীতিমতো ঝড় তুলে দিয়েছে সোশাল মিডিয়ায়।
দিঘার জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর প্রথম এইরকম দৃশ্য দেখা গেল। ভক্তরা মনে করছেন জন্মাষ্টমীর প্রাক্কালে এই স্বর্গীয় দৃশ্য যেন স্বয়ং ভগবান জগন্নাথের আশীর্বাদ।
৪৮
বিজ্ঞানীরা জানাচ্ছেন, সূর্যের চারপাশে বৃত্তাকার রামধনুর মতো যে আলোকরশ্মি দেখা যায়, তাকে সূর্যের আলোকমণ্ডল বা হ্যালোরিং বলা হয়।
৫৮
এই রকম কেন হয়? সাধারণত মেঘলা আবহাওয়ায় মেঘে জমে থাকা বরফের কণাগুলি মধ্যে দিয়ে আলো যাওয়ার ফলে, প্রতিফল ও প্রতিসরণের জেরে বিভিন্ন দিকে বেঁকে যায়। তৈরি হয় বৃত্তাকার বলয়।
সেই রকম বলয় আজ তৈরি হয় দিঘার জগন্নাথ মন্দিরে। যা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
৭৮
শুক্রবার থেকে লম্বা উইকএন্ড পেতে চলেছে দেশ। এই দিনগুলিতে দিঘা সমুদ্র সৈকত ও জগন্নাথ মন্দিরে ভক্তদের ভিড় বাড়বে বলে মনে করা হচ্ছে।
৮৮
এই বলয় দেখা যাওয়ার পর সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, 'দিঘার জগন্নাথধামে প্রভু শ্রীকৃষ্ণের আগমনের বার্তা নিয়ে এলো রামধনুর আলোকবৃত্ত।'