ঐশ্বর্যকে ‘এক চুটকি সিন্দুর কি কিমত’ শেখালেন রেখা? কান লুক ভাইরাল হতেই প্রশ্ন নেটপাড়ার
ফ্রেঞ্চ রিভেরাঁয় ব্রহ্মাণ্ডসুন্দরীর রাজকীয় লুকে চর্চায় শ্বশুরের প্রাক্তন প্রেম।
বলিউডের অ্যাওয়ার্ড ফাংশন থেকে শুরু করে সর্বত্র, রেখার সিঁথিতে সিঁদুর দেখলেই সবার মনে একটাই প্রশ্ন দানা বাঁধে। কার জন্য এই সিঁদুর পরেন তিনি? সিঁথি রাঙিয়ে কম কটুক্তির শিকার হননি এভারগ্রিন রেখা। তবুও নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে আজও মাথা ভর্তি সিঁদুরে দেখা যায় তাঁকে। এবার ঐশ্বর্য রাই বচ্চনের কান লুকে তেমন অনুপ্রেরণাই খুঁজে পেল নেটপাড়া।
আরও পড়ুন:
দুই তারকার প্রেমের সম্পর্ক সংসারে পরিণতি না পাক, রেখা-অমিতাভের প্রেম নিয়ে চিরকাল চর্চা বলিউডে। তাই এবার বচ্চনদের বউমার রাজকীয় কান লুক দেখে নেটপাড়ার প্রশ্ন, ঐশ্বর্যকে এক চুটকি সিন্দুর কি কিমত' শেখালেন কি শ্বশুকের প্রাক্তন রেখা? যদিও বড়ই অমূলক কিংবা অযাচিত কৌতূহল, তবে সোশাল মিডিয়ার নীতিপুলিশদের থামার নাম নেই!