অবশেষে অনন্ত-রাধিকার ৫০০০ কোটির রাজকীয় বিয়ের ছবি ফাঁস, দেখুন অ্যালবাম
দেখুন ছাদনাতলার কোটি টাকার মুহূর্ত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৪, ১৬:৩৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৪, ১৬:৩৬
১৮
রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতিতে ১২ জুলাই, শুক্রবার অনন্ত-রাধিকার চার হাত এক হয়েছে। তিন দিনব্যাপী এহেন রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সাক্ষী গোটা ভূ-ভারত।
২৮
বিয়ের দিন নবদম্পতিকে আশীর্বাদ করে আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শনিবার ‘শুভ আশীর্বাদ’ অর্থাৎ বধূবরণের অনুষ্ঠানেও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে সাধু-সন্তরা এসে নবদম্পতি আশীর্বাদ করে গিয়েছেন।
বলিউড থেকে উপস্থিত ছিলেন শাহরুখ খান, সলমন খান, রণবীর-আলিয়া থেকে শুরু করে বিটাউনের একাধিক তারকা। কিম কার্দাশিয়ানের উপস্থিতিও নজর কেড়েছে। এবার সাদা-কালো ফ্রেমে নবদম্পতির মিষ্টি ছবি মন কাড়ল নেটপাড়ার।
৪৮
প্রাকবিবাহ থেকে বিয়ের প্রতিটি অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। সেই চমক বিয়ে, রিসেপশনেও বাদ যায়নি।
Advertisement
৫৮
৫০০০ কোটির রাজকীয় বিয়ের ছবি দেখার জন্য মুখিয়ে ছিল গোটা দেশবাসী। শুক্রবার রাতে বিয়ের তিন দিন বাদে অবশেষে ফাঁস হল অনন্ত-রাধিকার বিয়ের ছবি।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে প্রায় গোটা বলিউড। প্রত্যেক অনুষ্ঠানে অর্জুন কাপুরকে দেখা গিয়েছে। কিন্তু মালাইকা এই সবের মধ্যে নেই। তিনি ঘুরে বেড়াচ্ছেন স্পেনে।
২৬
ইউরো জিতেছে স্পেন। আর এতে উচ্ছ্বসিত মালাইকা। তাই হয়তো সেদেশেই পছন্দের ডেজার্ট দিয়ে মুখমিষ্টি করার এই ছবি শেয়ার করেছেন। পরনে নিয়ন সবুজ বিকিনি।
বলিউডের 'ছঁইয়া ছঁইয়া' গার্ল মালাইকা। বয়সের ভার তাঁর সৌন্দর্য কেড়ে নিতে পারেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়েছেন আরও মোহময়ী।
৪৬
কেরিয়ারের শুরুর দিকেই সলমন খানের ভাই আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। প্রায় দুই দশকের সেই বিয়ে ভাঙে ২০১৬ সালে। ২০১৭ সালে দুজনের ডিভোর্স হয়। দুজনের এক ছেলেও রয়েছে।
৫৬
শোনা যায়, ২০১৬ সালেই নিজের চেয়ে ১১ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মালাইকা। বেশ কিছু সময় লুকোছাপার পর সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করেন দুজন।
কিন্তু এখন আবার শোনা যাচ্ছে, মালাইকা ও অর্জুনের সম্পর্কে চিড় ধরেছে। তাঁরা নাকি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও প্রকাশ্যে এ নিয়ে কেউ কোনও প্রতিক্রিয়া দেননি। ছবি: ইনস্টাগ্রাম।