এককথায় অদম্য অনন্যা। নেটপাড়ায় যেন আগুন জ্বলছে। এদিকে মেয়ের ছবি দেখে কমেন্ট বক্সে ভালোবাসা উজাড় করে দিয়েছেন মা ভাবনা পাণ্ডে।
৪৭
গুঞ্জন, গতবছরই আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম ভেঙেছে। তবে এই কঠিন সময়ে অনন্যা পাশে পেয়েছেন ওয়ালকার ব্লাঙ্কোকে।
Advertisement
৫৭
আম্বানির পার্টি থেকে বিদেশ-বিভুঁইয়ে সঙ্গী হিসেবে মাঝেমধ্যেই পাণ্ডেকন্যার সঙ্গে নজর কাড়ছেন সেই মডেল। এবার গ্রিসেও কি তার সঙ্গেই গেলেন? কৌতূহলের অন্ত নেই।
জানা গেল, এবার নাকি এক বন্ধুর ব্যাচেলর পার্টির জন্যই গ্রিসে গিয়েছেন তিনি। সঙ্গী গার্ল গ্যাং।
Advertisement
৭৭
তবে অনন্যার শরীরী আবেদনে যতই বুঁদ হোক নেটপাড়া, একাংশ আবার বলতে শুরু করেছেন, নির্ঘাত উনি ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন! চর্চা যতই হোক অনন্যা যে বর্তমান প্রজন্মের 'আই ক্যান্ডি', সেটা তাঁর জনপ্রিয়তা দেখলেই বেশ বোঝা যায়। (ছবি-ইনস্টাগ্রাম)
সাইনা থেকে চাহাল, সাতজন্মের বন্ধন ভেঙে ডিভোর্স ভারতের ক্রীড়াজগতের যে তারকাদের
তালিকায় আর কারা?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৫, ১৯:৫৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৫, ১৯:৫৪
১৭
রবিবার পারুপল্লি কাশ্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ইনস্টাগ্রাম স্টোরিতে ঘোষণা করেন অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী শাটলার সাইনা। ইনস্টাগ্রাম স্টোরিতে সাইনা লিখেছিলেন, ‘জীবন মাঝেমাঝে আমাদের বিভিন্ন দিকে নিয়ে যায়। অনেক কিছু ভেবে পারুপল্লি কাশ্যপ এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
২৭
২০২০ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা। পাঁচবছর পর আলাদা হল তাঁদের পথ। বান্দ্রার পারিবারিক আদালত তাঁদের ডিভোর্সে সিলমোহর দিয়েছে মার্চের ২০ তারিখ। এর মধ্যে চাহালের সঙ্গে নতুন সম্পর্কের গুঞ্জন রয়েছে মাহভাশের।
এপ্রিলের ৩০ তারিখ কারুং ওনলারের সঙ্গে প্রায় ২০ বছরের দাম্পত্য সম্পর্ক ভাঙার কথা ঘোষণা করেন বক্সার মেরি কম। ২০০৫ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের প্রেমকাহিনি যথেষ্ট জনপ্রিয় ছিল দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে। এমনকী মেরির জীবনে পরপুরুষের আগমনের খবরও শোনা যাচ্ছে।
৪৭
অস্ট্রেলিয়ার বাসিন্দা আয়েষা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় ভারতীয় দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানের। ১০ বছরের বিবাহিত জীবনে একটি পুত্রও রয়েছে তাঁদের। তবে ২০২৩ সালে দিল্লি হাই কোর্টের নির্দেশে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। সম্প্রতি তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন সোফি শাইনের সঙ্গে।
৫৭
কুড়ি বছরের বৈবাহিক সম্পর্কে দাঁড়ি টানার জল্পনা বীরেন্দ্র শেহওয়াগ ও আরতি আহলাওয়াতের। বেশ কয়েক মাস হয়ে গেল তাঁরা আলাদা থাকছেন। তারকা দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে। তাদের নাম আর্যবীর ও বেদান্ত। তবে এখনও আইনি বিচ্ছেদ হয়নি তাঁদের।
২০২০ সালে বাগদানের পরেই বিয়ে হয় হার্দিক পাণ্ডিয়া-নাতাশা স্ট্যানকোভিচের। সেবছর জন্ম নেয় তাঁদের পুত্র অগস্ত্য। ২০২৩ সালে উদয়পুরে ফের ধুমধাম করে বিয়ে হয় দুজনের। কিন্তু বছর ঘুরতেই আলাদা হয়ে যান তারকা দম্পতি।
৭৭
বিচ্ছেদ জল্পনা রয়েছে ক্রিকেটার মণীশ পাণ্ডে ও আশ্রিতা শেট্টির। আশ্রিতা মডেলিংয়ের সঙ্গে যুক্ত। কয়েকটি তামিল সিনেমায় অভিনয়ও করেছেন। সোশাল মিডিয়ায় একে-অপরকে আনফলো করে দিয়েছেন। গত বছরের মাঝামাঝি সময় থেকেই দুজনের সম্পর্ক টলমল। সোশাল মিডিয়া থেকে মণীশের সঙ্গে সমস্ত ছবি মুছে দিয়েছেন আশ্রিতা।