আমাদের পূর্বপুরুষ এসেছে আফ্রিকা থেকেই! জানিয়ে দিল ৪৪ লক্ষ বছরের পুরনো গোড়ালির হাড়
১৯৯৪ সালে আবিষ্কৃত হলেও এতদিনে সিদ্ধান্তে এলেন গবেষকরা।
'নদী, তুমি কোথা হইতে আসিয়াছ?' এই প্রশ্নের মতোই মানুষ বরাবরই নিজের 'উৎস' খুঁজে এসেছে। সাম্প্রতিক গবেষণা ইঙ্গিত দিচ্ছে আমাদের পূর্বপুরুষ এসেছে আফ্রিকা থেকেই। আর এই দাবির পিছনে 'যোগসূত্র' ৪৪ লক্ষ বছর পুরনো এক গোড়ালির হাড়! 'কমিউনিকেশনস বায়োলজি' নামের এক জার্নালে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্রটি।