২০ পেরিয়ে ২৫-এর পথে নীতীশ, মুখ্যমন্ত্রীর কুর্সিতে এত দীর্ঘ সময় আর কারা?
বিহারে নীতীশের দশাবতার!
বিহারে বিপুল জয়ের পর দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে বসবেন জেডিইউ নেতা নীতীশ কুমার। হিসেব অনুযায়ী, ১৯ বছর এই পদের দায়িত্ব সামলেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আরও ৫ বছরের জন্য এই পদ নীতীশের জন্য কার্যত পাকা। তবে নীতীশ একা নন, দীর্ঘ মেয়াদী মুখ্যমন্ত্রী তালিকায় দেশে নীতীশের আগে রয়েছেন আরও একাধিক মুখ্যমন্ত্রী। দেখে নেওয়া যাক সেই তালিকা।
আরও পড়ুন:
জ্যোতি বসু, পশ্চিমবঙ্গ (২৩ বছর): দেশের সম্মানিত রাষ্ট্রনেতাদের মধ্যে অন্যতম জ্যোতি বসু। তাঁর হাত ধরেই পশ্চিমবঙ্গে বাম শাসনের সূত্রপাত। দুই দশকের বেশি সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা প্রশংসনীয়। এক সময় দেশের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েও দলের আপত্তিতে সে সুযোগ প্রত্যাখ্যান করেন তিনি।
আরও পড়ুন:
নীতীশ কুমার, বিহার (১৯ বছর): বিহারের দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী থাকার কৃতিত্ব নীতীশ কুমারের ঝুলিতে। তিনি প্রায় ২০ বছর ধরে একাধিক মেয়াদে এই পদে রয়েছেন। কখনও আরজেডি তো কখনও বিজেপির সঙ্গে জোট করে ৯ বার মুখ্যমন্ত্রী হন তিনি। ২০২৫-এর নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে ফের ক্ষমতায় এসেছেন তিনি। এই মেয়াদ পূর্ণ করলে দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রীর রেকর্ড যাবে তাঁর ঝুলিতে।