ভারতের এই ইসকন মন্দিরগুলো হয়ে উঠেছে দর্শনীয় স্থান, সর্ববৃহৎ মন্দিরটি মায়াপুরে
ঐতিহ্য এবং আধুনিকতার মিশেলে তৈরি মন্দিরগুলি দেখলে চোখ জুড়িয়ে যায়।
সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি এবং হিন্দু নিপীড়ন নিয়ে উত্তাল বাংলাদেশ। এমনকী ওপার বাংলায় ইসকন নিষিদ্ধের ডাকও উঠেছিল। কিন্তু ভারতে ইসকনের স্থান অত্যন্ত সম্মানজনক। বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা দেশের নানা শহরের ইসকনে পৌঁছে যান শান্তির খোঁজে। এদেশেই রয়েছেন বিশ্বের সর্ববৃহৎ ইকসন মন্দির। মায়াপুরে।