মিরর ওয়ার্ক থেকে সিক্যুইন শাড়ি, মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে বাজিমাত কোন নায়িকার?
জমকালো পার্টিতে কেমন ছিল অভিনেত্রীদের সাজ?
মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে বসেছিল রীতিমতো চাঁদের হাট। এই পার্টি যেন ফ্যাশন ও গ্ল্যামারের এক অন্য সংজ্ঞা তৈরি করেছে। এদিন বলিউডের নতুন ও পুরনো প্রজন্মের অভিনেত্রীরা নজরকাড়া সাজে সে উঠেছিলেন। তাঁদের মধ্যে অবশ্যই রয়েছেন 'ড্রিম গার্ল' হেমা মালিনী। প্যাস্টেল শেডের শাড়ি, ব্লাউজ ও মানানসই গয়না ও মেকআপে সেজে উঠেছিলেন তিন। সঙ্গে নজর কেড়েছে তাঁর মুখের সেই চিরাচরিত হাসি।