দুর্গতদের পাশে মমতা, বিধ্বস্ত উত্তরে লেন্সবন্দি ‘দিদি’র তৎপরতা
হড়পা বানে ভেসে গিয়েছে উত্তরবঙ্গের একাধিক এলাকা।
হড়পা বানে ভেসে গিয়েছে উত্তরবঙ্গের একাধিক এলাকা। গত শনিবার রাতে ভয়াবহ বৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভুটান থেকে নেমে আসা জলে বিপর্যস্ত হয় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের একাধিক এলাকা। বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে উত্তরবঙ্গ। পরিস্থিতি মোকাবিলার জন্য দ্রুত কাজ চালাচ্ছে প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখতে ফের উত্তরবঙ্গ গিয়েছেন মুখ্যম্পন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র
আরও পড়ুন:
বামনডাঙার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ তৃণমূলের নেতা, সরকারি আধিকারিকরা। সোমবার দুপুর হতেই আলিপুরদুয়ারের হাসিমারার গেস্ট হাউস থেকে মুখ্যমন্ত্রী বেরিয়ে পড়েন এলাকা পরিদর্শনে। রাস্তার যতটুুকু গাড়ি যেতে পেরেছে, ততটুকুই তিনি গাড়ি করে যান। তারপরই নাগরাকাটায় খারাপ রাস্তা দেখে নেমে পড়েন। নিজস্ব চিত্র
আরও পড়ুন:
রবিবার বিকেলে আলিপুরদুয়ারের হাসিমারায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বন্যায় ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার পুনর্গঠনের কাজ কেমন চলছে, তা নিয়ে এদিনই জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র
রবিবার উত্তরবঙ্গ যাওয়ার আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বিপর্যয় মোকাবিলায় ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে। সে কথাই রাখলেন তিনি। বিকেলে আলিপুরদুয়ারে পৌঁছেই বিপর্যয় মোকাবিলায় কাজ করা ৮ জনকে পুরস্কৃত করলেন। তাঁদের হাতে তুলে দেওয়া হল সরকারি শংসাপত্র। জেলা প্রশাসন সূত্রে খবর, আরও কয়েকজনকে এভাবে পুরস্কৃত করা হবে। নিজস্ব চিত্র