হ্যালোউইনের রাতে ভয় পেতে চান? এই ছবিগুলি দেখলে ঘুমই হবে না!
‘হ্যালোউইনে’র রাত তেনাদের নিয়ে উদযাপন করতে চাইলে। ঝটপট লিস্ট দেখে নিন।
'হ্যালোউইন' পশ্চিমী কনসেপ্ট হলেও এদেশেও বেজায় জনপ্রিয় এই দিনটি। কেউ এদিন হ্যালোউইন পার্টি করেন আবার কেউ বা ভূতুড়ে সিনেমা দেখেই উদযাপনে মাতেন। আপনিও কী হরর জঁর প্রেমী? তাহলে ঝটপট জেনে নিন ক'টা ভূতুড়ে বলিউড সিনেমার নাম। তালিকার প্রথমেই থাকুক 'তুম্বড়'। ২০১৮ সালে লোকগাঁথার প্রেক্ষাপটে তৈরি এই সিনেমা বক্স অফিসের সঙ্গে দর্শকদের বুকেও কাঁপন ধরিয়েছিল।