শাহরুখকন্যা থেকে ভিকি, কার্তিক-বলিউডের এই তারকাদের সম্পত্তির পরিমাণ কত জানেন?
জেনে নিন কোন তারকা কত সম্পত্তির মালিক।
তারকাদের হাঁড়ির খবর জানার জন্য উদগ্রীব থাকেন দর্শক-অনুরাগীরা। তাঁদের রোজনামচা জানার কৌতূহলের পাশাপাশি তাঁদের ছবিপিছু পারিশ্রমিক এবং তাঁদের সম্পত্তির পরিমাণ জানার ইচ্ছাও তাঁদের মনে রয়েছে। এই তালিকায় প্রথমেই বলা যায় এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে কার্তিক আরিয়ানের নাম। অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ২৫০ কোটির কাছাকাছি। শোনা যায় প্রতিটি ছবির পারিশ্রমিক হিসাবে প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকা নেন তিনি। শুধু তাই নয় অভিনয় ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের...
অনেকের মনেই কৌতূহল জন্মায় যে শাহরুখকন্যা সুহানা খানের সম্পত্তির পরিমাণ ঠিক কতটা বা তিনি নিজে কত কোটি টাকার সম্পত্তির মালিক? এক্ষেত্রে বলা যায় সুহানা ১৩-১৪ কোটি টাকার সম্পত্তির অধিকারী। অন্যদিকে বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সুহানা। ডেবিউ ছবি 'কিং'-এ বাবা শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সুহানা।