মুম্বইয়ে কাজল-রানির পুজোয় অতিথি জয়া থেকে বিপাশা-টুইঙ্কল, দেখে নিন মুখোপাধ্যায় বাড়ির অষ্টমীর ছবি
মুখোপাধ্যায় পরিবারের পুজোয় চাঁদের হাট।
মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারের দূর্গাপুজো মানেই চাঁদের হাট। প্রতি বছর এই বাড়ির পুজোতে আসেন অসংখ্য বলিউড তারকা। এবারও তার ব্যাতিক্রম নয়। প্রতিবছরের মতো এবছরও সেখানে অষ্টমীর বিশেষ পুজোয় এলেন জয়া বচ্চন, অনুপম খের, বিপাশা বসু-সো আরও অনেকে। বাড়ির পুজোয় অতিথি আপ্যায়নে দেখা গেল বর্ষীয়ান অভিনেত্রী তনুজাকেও।
আরও পড়ুন:
মুখোপাধ্যায় পরিবারের অষ্টমী পুজোয় এসেছিলেন এদিন আরও এক বঙ্গকন্যা। তিনি বিপাশা বসু। দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিনের বাসিন্দা মেয়েটি এখন কলকাতা থেকে বহু দূরে মায়ানগরীতে সংসার পেতেছেন। মেয়ে দেবী ও স্বামী করণ সিং গ্রোভারকে নিয়ে সুখের সংসার। এদিন লাল শাড়িতে সেজে মেয়ে দেবীকে কোলে নিয়ে স্বামীর সঙ্গে অতিথি হয়ে এলেন তিনি রানি-কাজলের বাড়ির পুজোয়।