মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, জন্মদিন উপলক্ষে স্কুলের আয়োজনে উচ্ছ্বসিত পড়ুয়ারা
খুশি অভিভাবকরাও।
দক্ষিণ ২৪ পরগনার ফলতা ও রায়দিঘির স্কুলে পড়ুয়াদের মিড ডে মিলে ইলিশের রকমারি পদ পরিবেশন হয়েছিল সম্প্রতি। এবার সাগরদ্বীপের একটি প্রাথমিক স্কুলে মিড ডে মিলে পড়ুয়াদের পাতে পড়ল চিকেন বিরিয়ানি। রোজকার ডাল-ভাত-সয়াবিনের তরকারির পরিবর্তে এমন উপাদেয় খাবার পেয়ে কবজি ডুবিয়ে খেল কচিকাঁচার দল। নিজস্ব চিত্র