মহাকাশ-বর্জ্যে চূর্ণ হতে পারে মহাকাশযান! অন্তরীক্ষে ‘বন্দি’ তিন চিনা নভশ্চর
৯ মাস অন্তরীক্ষে আটকে থাকা সুনীতা উইলিয়ামসকে মনে করাচ্ছেন চিনা মহাকাশচারীরা।
আরও পড়ুন:
গত এপ্রিলে ওই তিন চিনা নভশ্চর পৃথিবী থেকে পাড়ি দিয়ে পৌঁছে যান চিনা মহাকাশ স্টেশনে। এবার তাঁদের ফেরার পালা। এদিকে তাঁদের পরিবর্তনে যাঁদের এবার থাকার কথা সেখানে, তাঁরাও পৌঁছে গিয়েছেন সেখানে। প্রথা মেনে তাঁদের হাতে স্পেস স্টেশনের চাবি তুলেও দেন চেন ডং, চেন ঝনগ্রুই ও ওয়াং জি-রা। কিন্তু এরপরই জানা যায়, তাঁদের ফেরা হচ্ছে না।